ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

খামেনিকে সরাসরি হুমকি ট্রাম্পের! 

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ০৯:৫৫:০৮
খামেনিকে সরাসরি হুমকি ট্রাম্পের! 

নিজস্ব প্রতিবেদক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হুমকির সুরে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে আসন্ন কূটনৈতিক বৈঠকের আগে ট্রাম্পের এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার এজেন্ডা নিয়ে দুই পক্ষের মতবিরোধের কারণে গতকাল বুধবার বৈঠকটি বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছিল। ঠিক সেই মুহূর্তেই এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দেন, আলোচনা সফল না হলে খামেনির জন্য পরিস্থিতি ভালো হবে না।

সাক্ষাৎকারে এনবিসির সাংবাদিক ট্রাম্পকে খামেনি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি বলব, তার খুবই চিন্তিত হওয়া উচিত। হ্যাঁ, তার চিন্তিত হওয়া উচিত। তবে আপনারা জানেন, তারা এখন আমাদের সঙ্গে আলোচনা করছে।” ট্রাম্পের এই মন্তব্যে পরিষ্কার যে, তিনি ইরানকে প্রচণ্ড চাপে রাখতে চাইছেন।

যুক্তরাষ্ট্র এবারের আলোচনায় শুধু পারমাণবিক কার্যক্রম নয়, বরং ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং বিভিন্ন দেশে সক্রিয় প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধের বিষয়টিও তুলতে চায়। অন্যদিকে, ইরান শুরু থেকেই জানিয়ে আসছে, তারা কেবল পারমাণবিক কার্যক্রমের বাইরে অন্য কোনো বিষয়ে আলোচনা করবে না। এই অনড় অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র এক পর্যায়ে আলোচনা থেকে সরে যাওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত দুই পক্ষই মাস্কাটে বসতে রাজি হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন যে, শুক্রবার মাস্কাটের স্থানীয় সময় সকাল ১০টায় এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ‘চাপ প্রয়োগের নীতি’ (Maximum Pressure Policy) ইরানকে আলোচনার টেবিলে কতটা নমনীয় করতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে