শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক : জানুয়ারির সঙ্গে দেশ থেকে বিদায় নিয়েছে কনকনে শীত। বর্তমানে শীতের অনুভূতি অনেকটাই কমে এসেছে। তবে আগামী কয়েক দিনে আবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে এ সময়ে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভোরে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া পরবর্তী বর্ধিত পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মুসআব/
পাঠকের মতামত:
- শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- ধানের শীষ প্রচারে আওয়ামী লীগ নেতা; এলাকায় তোলপাড়
- প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান নির্বাচন কমিশনের
- যেভাবে মোবাইলে জানবেন আপনার ভোটকেন্দ্র কোনটি
- নারীদের কর্মসংস্থান ও মর্যাদা রক্ষার অঙ্গীকার
- প্রিমিয়ার ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- এপস্টাইন ফাইল: বিল ও মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া
- দিল্লি থেকে বাংলাদেশে ফেরার ছক, হাসিনার অপ্রকাশিত তথ্য ফাঁস
- দেশে না ফেরার আসল কারণ ফাঁস করলেন সাদ্দাম
- নির্বাচনের দৌড়ে ধাক্কা, এক আসনে ভোট বন্ধ
- এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক
- গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যার সত্যতা প্রকাশ
- ৫ হাজার ডলারের ঘর ছাড়াল স্বর্ণ, সামনে আরও চমক
- বিএনসিসি মোতায়েন নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৭ নেতা
- একদিনে দুই দফায় বাড়লো স্বর্ণের দাম
- নির্বাচন নিয়ে সেনাপ্রধানের কড়া বার্তা
- সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণের রিং পেলেন প্রার্থীর স্ত্রী
- পে-স্কেল নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা
- টানা ৪ দিন বন্ধ থাকবে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
- টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় লাফ মারুফা-জ্যোতিদের
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- নাহিদের রিট খারিজ, মাঠে থাকছেন বিএনপির কাইয়ুম
- বিএসইসির সাবেক কমিশনার ও অতিরিক্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- পোশাকের মন্দায় হোঁচট খাচ্ছে রপ্তানি: লক্ষ্য থেকে দূরে বাংলাদেশ
- দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধ
- বদলে যাচ্ছে র্যাবের নাম
- বিক্রেতা সংকটে থমকে গেল ১৫ শেয়ার
- ডিভিডেন্ড পেয়েছে তিন কোম্পানির বিনিয়োগকারীরা
- সঞ্চয়পত্রে কর নিয়ে হইচই, শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত এলো
- কারখানায় তালা, হিসাবে গরমিল: মহাবিপাকে অ্যাপেক্স উইভিং
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ভারপ্রাপ্ত এমডি সিদ্দিকুর রহমান
- বুড়িগঙ্গার পানি খাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর
- উত্থান অব্যাহত রাখতে ৭ কোম্পানির বড় ভূমিকা
- শেয়ারবাজারে সবুজ সংকেত, লেনদেনে হিসেবি অবস্থান
- ০৩ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষ ধনী প্রার্থীদের তালিকা প্রকাশ
- দুই বিয়ে করা প্রসঙ্গে যে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু
- একটি লটারির টিকিটেই রাতারাতি বদলে গেল ২১ জনের জীবন
- কিশোরীদের যেভাবে ফাঁদে ফেলেন কুখ্যাত এপস্টেইন ও তার প্রেমিকা
- আঙুল ফোটানো: স্বস্তি নাকি ঝুঁকি?
- টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
- শবে বরাতে হালুয়া বিতরণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা
- নাম জড়ানোর অভিযোগে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- আবহাওয়া অফিসের সতর্কবার্তা: দিনের বাড়তি সতর্কতা
- রমজানে মিলবে ৬৫০ টাকার গরুর মাংস জানুন বিস্তারিত
- গভর্নর পদ ছাড়ছেন, মুখ খুললেন আহসান এইচ মনসুর
- লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- এক নজরে দেখে নিন ৩৭ কোম্পানির ইপিএস
- দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধ
- গ্রামীণফোনের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- খান ব্রাদার্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সি পার্ল হোটেলের প্রান্তিক প্রকাশ
- স্বপ্ন' রাঙাতে এসিআই-এর ৬৪০ কোটি টাকার বিশাল বিনিয়োগ
- সিমটেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অনিশ্চয়তার মুখে গ্রামীণফোনের বিলিয়ন ডলারের ‘সালিশ’ প্রস্তাব
- চার দিনের ছুটি ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বারাকা পতেঙ্গা পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- ধানের শীষ প্রচারে আওয়ামী লীগ নেতা; এলাকায় তোলপাড়
- প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান নির্বাচন কমিশনের
- যেভাবে মোবাইলে জানবেন আপনার ভোটকেন্দ্র কোনটি














