ধানের শীষ প্রচারে আওয়ামী লীগ নেতা; এলাকায় তোলপাড়
নিজস্ব প্রতিবেদক: আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়া আসনে এক নজিরবিহীন ও বিতর্কিত রাজনৈতিক দৃশ্যের অবতারণা হয়েছে। ধলঘাট ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ সম্পাদক শফিউল আলম বাদশাকে বিএনপির প্রার্থী এনামুল হক এনমের নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। গত সোমবারের এই প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বির্তকের ঝড় উঠেছে।
ব্যবসায়ী শফিউল আলম বাদশার রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা রয়েছে। তিনি পটিয়ার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ না দিয়েই সরাসরি ধানের শীষের পক্ষে মাঠে নামায় সাধারণ মানুষ ও নেটিজেনরা একে রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে দেখছেন।
বিএনপির তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মধ্যেও এই ঘটনাটি নিয়ে গভীর অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, ক্ষমতার পটপরিবর্তনের পর এখন অনেকেই রাতারাতি ‘বিএনপি’ সাজার চেষ্টা করছেন, যা দলের দীর্ঘমেয়াদী শৃঙ্খলার জন্য চরম অশনিসংকেত। ত্যাগীদের কোণঠাসা করে এভাবে অন্য দলের সুবিধাবাদীদের প্রাধান্য দিলে দলে বিশৃঙ্খলা ও কোন্দল বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
এই অদ্ভুত রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে চাইলে শফিউল আলম বাদশা কিছুটা কৌশলী উত্তর দিয়েছেন। তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে দাবি করে বলেন, ব্যবসায়িক স্বার্থে তাঁকে সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখতে হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান সমালোচনা ও দলীয় আনুগত্যের পরিবর্তন নিয়ে বিস্তারিত প্রশ্ন করা হলে তিনি ব্যস্ততার অজুহাতে কথা না বলে দ্রুত ফোন কেটে দেন।
মিজান/
পাঠকের মতামত:
- ভোট দেওয়া ফরজ নাকি ঐচ্ছিক যা বললেন শায়খ আহমাদুল্লাহ
- নির্বাচনের আগে বিস্ফোরক তথ্য, ভোটের সিল তৈরি
- রানওয়েতে ভয়াবহ মুহূর্ত, যাত্রীদের কপাল ভালো!
- ৯ তলা থেকে লাফ দিলো ৩ তরুণী, জানা গেল কারণ
- শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- ধানের শীষ প্রচারে আওয়ামী লীগ নেতা; এলাকায় তোলপাড়
- প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান নির্বাচন কমিশনের
- যেভাবে মোবাইলে জানবেন আপনার ভোটকেন্দ্র কোনটি
- নারীদের কর্মসংস্থান ও মর্যাদা রক্ষার অঙ্গীকার
- প্রিমিয়ার ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- এপস্টাইন ফাইল: বিল ও মেলিন্ডা গেটসের প্রতিক্রিয়া
- দিল্লি থেকে বাংলাদেশে ফেরার ছক, হাসিনার অপ্রকাশিত তথ্য ফাঁস
- দেশে না ফেরার আসল কারণ ফাঁস করলেন সাদ্দাম
- নির্বাচনের দৌড়ে ধাক্কা, এক আসনে ভোট বন্ধ
- এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক
- গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যার সত্যতা প্রকাশ
- ৫ হাজার ডলারের ঘর ছাড়াল স্বর্ণ, সামনে আরও চমক
- বিএনসিসি মোতায়েন নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৭ নেতা
- একদিনে দুই দফায় বাড়লো স্বর্ণের দাম
- নির্বাচন নিয়ে সেনাপ্রধানের কড়া বার্তা
- সাধারণ মানুষের কাছ থেকে স্বর্ণের রিং পেলেন প্রার্থীর স্ত্রী
- পে-স্কেল নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা
- টানা ৪ দিন বন্ধ থাকবে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
- টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বড় লাফ মারুফা-জ্যোতিদের
- মার্কেট মুভারে নতুন তিন কোম্পানি
- নাহিদের রিট খারিজ, মাঠে থাকছেন বিএনপির কাইয়ুম
- বিএসইসির সাবেক কমিশনার ও অতিরিক্ত সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- পোশাকের মন্দায় হোঁচট খাচ্ছে রপ্তানি: লক্ষ্য থেকে দূরে বাংলাদেশ
- দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধ
- বদলে যাচ্ছে র্যাবের নাম
- বিক্রেতা সংকটে থমকে গেল ১৫ শেয়ার
- ডিভিডেন্ড পেয়েছে তিন কোম্পানির বিনিয়োগকারীরা
- সঞ্চয়পত্রে কর নিয়ে হইচই, শেষ পর্যন্ত যা সিদ্ধান্ত এলো
- কারখানায় তালা, হিসাবে গরমিল: মহাবিপাকে অ্যাপেক্স উইভিং
- স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন ভারপ্রাপ্ত এমডি সিদ্দিকুর রহমান
- বুড়িগঙ্গার পানি খাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর
- উত্থান অব্যাহত রাখতে ৭ কোম্পানির বড় ভূমিকা
- শেয়ারবাজারে সবুজ সংকেত, লেনদেনে হিসেবি অবস্থান
- ০৩ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাতীয় সংসদ নির্বাচনের শীর্ষ ধনী প্রার্থীদের তালিকা প্রকাশ
- দুই বিয়ে করা প্রসঙ্গে যে জবাব দিলেন ডা. মাহমুদা মিতু
- একটি লটারির টিকিটেই রাতারাতি বদলে গেল ২১ জনের জীবন
- কিশোরীদের যেভাবে ফাঁদে ফেলেন কুখ্যাত এপস্টেইন ও তার প্রেমিকা
- আঙুল ফোটানো: স্বস্তি নাকি ঝুঁকি?
- টানা চার দিনের ছুটির সুযোগ মিলবে যেভাবে
- গভর্নর পদ ছাড়ছেন, মুখ খুললেন আহসান এইচ মনসুর
- লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- এক নজরে দেখে নিন ৩৭ কোম্পানির ইপিএস
- দুই কোম্পানির মার্জিন ঋণ সুবিধা বন্ধ
- গ্রামীণফোনের চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- সি পার্ল হোটেলের প্রান্তিক প্রকাশ
- স্বপ্ন' রাঙাতে এসিআই-এর ৬৪০ কোটি টাকার বিশাল বিনিয়োগ
- অনিশ্চয়তার মুখে গ্রামীণফোনের বিলিয়ন ডলারের ‘সালিশ’ প্রস্তাব
- চার দিনের ছুটি ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বারাকা পতেঙ্গা পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এনভয় টেক্সটাইলসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিএটি’র বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ
জাতীয় এর সর্বশেষ খবর
- নির্বাচনের আগে বিস্ফোরক তথ্য, ভোটের সিল তৈরি
- শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- ধানের শীষ প্রচারে আওয়ামী লীগ নেতা; এলাকায় তোলপাড়
- প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান নির্বাচন কমিশনের














