বিনিয়োগকারীদের সক্রিয়তায় সূচক ও লেনদেনে নতুন উচ্চতা
নিজস্ব প্রতিবেদক : চার মাসের ব্যবধানে সূচক ও লেনদেনে সর্বোচ্চ রেকর্ড গড়েছে দেশের শেয়ারবাজার। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর ঊর্ধ্বমুখী ছিল। লেনদেনের শুরু থেকেই বাজারে ইতিবাচক ধারা দেখা যায়, যা দিনশেষ পর্যন্ত বজায় থাকে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই গতি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে।
তাদের মতে, আগের সরকারের সময়ে টানা প্রায় ১৭ বছর দরপতনের মধ্যে ছিল শেয়ারবাজার। তবে নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকারের অধীনে বাজারে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে এবং ধীরে ধীরে শেয়ারবাজার তার হারানো গতি ফিরে পেতে পারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৭ দশমিক ৭৫ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ ৯ অক্টোবর সূচক ছিল ৫ হাজার ২৮৩ দশমিক ৭৩ পয়েন্টে।
এদিন ডিএসইর অন্যান্য সূচকের মধ্যেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ দশমিক ৮৩ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ বেড়েছে ২০ দশমিক ৫৯ পয়েন্ট এবং দিনশেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ২ হাজার ১৭ দশমিক ৮৩ পয়েন্টে।
লেনদেনের চিত্রে দেখা যায়, আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান শেয়ার কেনাবেচায় অংশ নেয়। এর মধ্যে ২১৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১০৭টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৭৪৬ কোটি ২৪ লাখ টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৭ অক্টোবর লেনদেনের পরিমাণ ছিল ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬২৬ কোটি ৬৮ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১১৯ কোটি ৫৬ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৬ কোটি ১৩ লাখ টাকার তুলনায় বেশি।
সিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৬০টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১১ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯১ দশমিক ৩৩ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক বেড়েছিল ১১০ দশমিক ৬০ পয়েন্ট।
আরিফ/
পাঠকের মতামত:
- যে ৩ এলাকার ১০০ মিটারের মধ্যে হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা
- এলপিজির দাম বাড়ানোর ঘোষণা, নতুন দাম কার্যকর
- পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- বিনিয়োগকারীদের সক্রিয়তায় সূচক ও লেনদেনে নতুন উচ্চতা
- ০২ ফেব্রুয়ারি ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
- ০২ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড
- হ্যান্ডশেকের পর হাত দেখার কারণ জানালেন মির্জা আব্বাস
- হজ-ওমরাহ যাত্রায় বড় ধাক্কা: সৌদি আরবের কঠোর পদক্ষেপ
- ৯ বছর প্রেমের পর বিয়ে, দু'মাস পরেই ভাইকে নিয়ে স্বামীকে খুন
- দুই ঘণ্টার ব্যবধানে দুই অঞ্চলে জোরাল ভূমিকম্প
- ঢাকাবাসীর জন্য বড় দুঃসংবাদ: তিনটি এলাকা ‘দুর্যোগপূর্ণ’
- এপস্টেইনের ইমেইলে কী লেখা ছিল? জানুন আসল কাহিনী
- সূরা কুরাইশ: যে গোপন রহস্য আপনাকে কেউ বলেনি
- একদিনে উত্থান-পতনের পর স্বর্ণের দামে নতুন সমন্বয়
- বাংলাদেশিদের জন্য বড় সুযোগ!
- মহড়া নিয়ে আলোচনার মধ্যেই ইরানের স্পষ্ট বার্তা
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
- বিএসইসির সতর্কবার্তার মুখে আরও এক ব্রোকারেজ হাউজ
- রপ্তানি সংকট ও বাড়তি ব্যয়ে বস্ত্র খাতের ব্যবসায় মন্দাভাব
- অর্থনৈতিক অস্থিরতায়ও উজ্জ্বল শেয়ারবাজারের ওষুধ খাত
- সূরা আল লাইল: এক দাসের দাম আকাশছোঁয়া কেন?
- জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগে যা বলছে ডিবি
- পরিবারসহ বাহাউদ্দিন নাসিমের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- জামায়াতের নারীবিষয়ক সেক্রেটারির বিস্ফোরক মন্তব্য
- এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
- রাজস্ব স্থিতিশীল হলেও মুনাফা চাপের মুখে গ্লোবাল হেভিকেমিক্যাল
- ঘোড়াশাল আইসিডি প্রকল্পে নতুন কোম্পানি গঠন করল শাশা ডেনিমস
- প্রিমিয়ার সিমেন্টের একীভূতকরণে হাইকোর্টের চূড়ান্ত অনুমোদন
- ডিএসইর নতুন সিএফও আবিদ হোসেন
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
- ভারতের তেল আমদানি নিয়ে ট্রাম্প প্রকাশ করলেন নতুন তথ্য
- ব্যাংক গ্রাহকদের সতর্কতা: টানা ৪ দিন বন্ধ
- ঝাড়ু হাতে নারী নেত্রীরা, সর্বমিত্রের পোস্টে নতুন বিতর্ক
- এপস্টেইনের ফাঁস হওয়া বার্তায় খাসোগি হত্যার নতুন মোড়
- মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি
- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল ইসলাম
- হাসিনা সরকারের কাছে বাকির পাওনা লাখ লাখ টাকা
- সায়হাম কটনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইন্দো বাংলা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- উত্থানের দিনে প্রায় দেড় ডজন শেয়ারে বিক্রেতা সংকট
- শেয়ারবাজারে উত্থানের দিনে ঝলক দেখাল ব্যাংক খাত
- নির্বাচনের পর বাজার আরও শক্তিশালী হবে—মত বাজার সংশ্লিষ্টদের
- জিকিউ বলপেনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ০১ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- গভর্নর পদ ছাড়ছেন, মুখ খুললেন আহসান এইচ মনসুর
- লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- এক নজরে দেখে নিন ৩৭ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৩ কোম্পানি
- এক নজরে ১৫ কোম্পানির ইপিএস
- বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান, সময় পেল ৩টি
- একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান
- সঞ্চয়পত্র শেয়ারবাজারে আনার উদ্যোগ, বন্ড মার্কেট চাঙ্গা করার ঘোষণা
- শেয়ারবাজারে চালুর পথে বহুল প্রতীক্ষিত কমোডিটি এক্সচেঞ্জ
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজার নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ে বৈঠক
- খান ব্রাদার্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গালভানাইজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- সি পার্ল হোটেলের প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীদের সক্রিয়তায় সূচক ও লেনদেনে নতুন উচ্চতা
- ০২ ফেব্রুয়ারি ব্লকে চার কোম্পানির বড় লেনদেন
- ০২ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার














