শেয়ারবাজারে নতুন কোম্পানি আসার পথ সহজ করল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানিয়েছেন, সাম্প্রতিক আইনগত সংস্কারের ফলে শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তি, বিশেষ করে আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। রোববার আগারগাঁওয়ে বিএসইসি ভবনে শেয়ারবাজারের অংশীজনদের সাথে আয়োজিত পঞ্চম মাসিক সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেন। চেয়ারম্যান বলেন, বাজারের কাঠামো শক্তিশালী করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনাই এখন কমিশনের মূল লক্ষ্য।
বিএসইসি চেয়ারম্যান সভায় জানান, ২০২৫ সালে কমিশন তিনটি বড় ধরনের রেগুলেটরি সংস্কার সম্পন্ন করেছে। এর মধ্যে রয়েছে মার্জিন রুলস, মিউচুয়াল ফান্ড রুলস এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস। তিনি মনে করেন, এই আইনগত পরিবর্তনগুলো শেয়ারবাজারের দীর্ঘদিনের প্রতীক্ষিত সংস্কারের একটি বড় অংশ। আইপিও-কে শেয়ারবাজারের ‘হৃৎপিণ্ড’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, নতুন নিয়মের ফলে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা দূর হয়েছে এবং তালিকাভুক্তির পথ অনেক বেশি স্বচ্ছ ও কার্যকর হয়েছে।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং শেয়ারবাজার শক্তিশালীকরণ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, বাজারের কাঠামোগত বাধাগুলো দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিএসইসি-র এই অংশীজন আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরণের আলোচনার মাধ্যমেই প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবমুখী সমাধান বের করা সম্ভব। তিনি দ্রুততম সময়ের মধ্যে বর্তমান সংকটগুলো কাটিয়ে উঠে একটি দীর্ঘমেয়াদী উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের ওপর জোর দেন।
সভায় আগামী পাঁচ বছরের জন্য শেয়ারবাজার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—নতুন নতুন আর্থিক পণ্যের প্রবর্তন, ই-কেওয়াইসি ব্যবহার করে দ্রুত বিনিয়োগকারী সংগ্রহ, অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলা এবং একটি শক্তিশালী কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা। এছাড়াও বাজারে সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা এবং সিসিবিএল-এর কার্যক্রম শুরু করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রযুক্তির উন্নয়ন ও বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিজিটাল সংযোগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এই গুরুত্বপূর্ণ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিসিবিএল চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এছাড়া মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং সিডিবিএল-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম এবং মার্চেন্ট ব্যাংকিংয়ের পরিধি বাড়ানোর বিষয়ে একমত পোষণ করেন।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ












.jpg&w=50&h=35)
