ক্রেডিট রেটিংয়ে অনিয়ম: ২ কোম্পানিকে ১০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিয়ম লঙ্ঘনের দায়ে দুটি ক্রেডিট রেটিং কোম্পানিকে বড় অংকের জরিমানা করেছে। প্রতিষ্ঠান দুটি হলো—আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড এবং ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। ক্রেডিট রেটিং প্রক্রিয়ার বিধিনিষেধ অমান্য করায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসির ডিসেম্বর মাসের এনফোর্সমেন্ট রিপোর্টে এই শাস্তির তথ্য প্রকাশ করা হয়েছে।
আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেসের বিরুদ্ধে অভিযোগটি তুলেছিল খোদ ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। তাদের অভিযোগ ছিল, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের (পিএমইউকে) সাথে ২০১৯ সালের ১১ এপ্রিল একটি রেটিং চুক্তি করেছিল ন্যাশনাল ক্রেডিট রেটিং। প্রচলিত আইন অনুযায়ী, প্রাথমিক রেটিংয়ের পর পরবর্তী তিন বছর ওই প্রতিষ্ঠানের নজরদারি রেটিং করার দায়িত্ব ছিল তাদের। কিন্তু বিএসইসির আগাম অনুমতি না নিয়েই পিএমইউকে আরগাস ক্রেডিট রেটিংয়ের সাথে নতুন চুক্তি করে রেটিং সম্পন্ন করে, যা আইনত দণ্ডনীয়। বিএসইসির তদন্তে এই অনিয়ম প্রমাণিত হওয়ায় আরগাসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
মজার বিষয় হলো, ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড নিজেও অন্য একটি অনিয়মের দায়ে ফেঁসে গেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। অভিযোগ অনুসারে, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির রেটিং করার জন্য সিআরআইএসএল-এর সাথে একটি বিদ্যমান চুক্তি ছিল। কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে বিমা কোম্পানিটি ন্যাশনাল ক্রেডিট রেটিংয়ের কাছ থেকে নতুন করে রেটিং করিয়ে নেয়। বিএসইসি তদন্ত করে দেখেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিং জেনেশুনেই এই নিয়ম ভেঙে রেটিং প্রদান করেছে।
বিএসইসি সূত্র জানায়, ক্রেডিট রেটিং কোম্পানি রুলস, ১৯৯৬ ভঙ্গ করায় এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। শেয়ারবাজারে স্বচ্ছতা বজায় রাখতে এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই ধরণের অনৈতিক প্রতিযোগিতা বন্ধ হওয়া জরুরি। নিয়ম ভঙ্গকারী এই কোম্পানিগুলোকে জরিমানার অর্থ দ্রুত ক্যাশ বা চেকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বাজারের শৃঙ্খলা ফেরাতে বিএসইসি এমন আরও কঠোর পদক্ষেপ নেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- শেয়ার কারসাজির দায়ে সিটি ব্যাংক ও সংশ্লিষ্টদের বড় অঙ্কের জরিমানা
- ডিভিডেন্ড রিপোর্টে গাফিলতি, ডিএসইর শোকজ নোটিশ
- চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য ফখরুলের
- প্রধানমন্ত্রীর শপথের সময় জানা গেল
- ৬৬ শাখা-উপশাখাকে পুরস্কৃত করলো এনআরবিসি ব্যাংক
- আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সিম্যাক্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর
- এই মাত্র আঘাত হানলো ভূমিকম্প
- রমজানে ব্যাংকিং লেনদেনের সময়সূচি পরিবর্তন
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি
- আমি কিছু করিনি! আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস
- ড্রাগন ক্যাপিটালের শেয়ার কিনছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স
- মন্ত্রণালয় ছাড়লেন উপদেষ্টা
- ৫০ মাসের মধ্যে রেকর্ড আমানত, প্রবাসী আয়ে চাঙা ব্যাংকিং খাত
- ইউরোপে পোশাকের বাজারে বাড়ছে ‘ভলিউম’, কমছে ‘ভ্যালু’
- বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
- ৩০ লাখ ভোক্তা পাচ্ছে ভর্তুকি মূল্যের ৫টি জরুরি পণ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যা বললেন জয়
- রমজানে স্কুল বন্ধ নাকি খোলা—জানালেন মাউশি ডিজি
- বিএনপির জয়ে মুখ খুললেন রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার
- এমপি-মন্ত্রীদের শপথ ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশনা
- সূচক উত্থানের ধারায় রেকর্ড ভাঙল ৪ প্রতিষ্ঠানের লেনদেন
- রমজানে হাইস্কুল বন্ধের আদেশ স্থগিত
- হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
- রাজনীতিতে ‘সুবাতাস’—মন্ত্রিসভা নিয়ে নতুন ইঙ্গিত
- মার্কেট মুভারে নতুন পাঁচ কোম্পানি
- দর সংশোধনের মধ্যে ব্যাতিক্রম ৫ কোম্পানি
- বাজার সংশোধনের দিনেও শক্ত অবস্থানে প্রায় আড়াই ডজন প্রতিষ্ঠান
- ১৬ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- নতুন সরকার গঠনের প্রাক্কালে বাজারে হালকা সংশোধন
- ১৬ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএনপি এমপির ৬২% ঋণগ্রস্ত, জামায়াতের ১৫%!
- টানাপোড়েনের মধ্যে আজই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- অভয় দেয়ার প্রশ্নের যে ব্যাখ্যা দিলেন খালেদ মুহিউদ্দীন
- নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য ৩৭টি প্রাইভেট বাড়ি প্রস্তুত
- মক্কা-মদিনায় রমজানের আবহাওয়া পূর্বাভাস
- নাগরিকত্বের ঘটনায় চাঞ্চল্য: মুয়ুখ রঞ্জন ঘোষের আদালত যাত্রা
- জামায়াতের আমিরকে যা আশ্বাস দিলেন তারেক রহমান
- তারেক রহমান ও নেতাকর্মীদের জন্য মির্জা ফখরুলের জামাতার সতর্ক বার্তা
- বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ
- মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেপ্তার
- দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- যে কারণে পুলিশ ও সেনাসদস্যদের শরণাপন্ন হলেন ওমর সানী
- ৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা
- ‘সিক্রেট ফাইল’-এ বন্দি বিএনপির মন্ত্রিসভার নাম!
- ‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যেসব বিষয় বাস্তবায়ন অনিশ্চিত
- তারেক রহমানের মন্ত্রীসভায় কারা পাচ্ছেন বড় দায়িত্ব
- নাম বদলে গেল স্ট্যান্ডার্ড ব্যাংকের
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
- ‘জেড’ ক্যাটাগরি থেকে মুক্ত হলো দুই কোম্পানি
- ওষুধ ও রসায়ন খাতে ধারাবাহিক লোকসানে ৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
- ডিজিটাল সংস্কারে বদলে যাচ্ছে শেয়ারবাজার: বাংলাদেশ ব্যাংক
- একীভূত পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজারে বড় সুযোগ; মেয়াদি মিউচুয়াল ফান্ডে ২০০% রিটার্নের সম্ভাবনা!
- ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রমজানে শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি
- ৩০-এর নিচে নামছে মন্ত্রণালয়; স্থান পেলেন যারা
- মির্জা আব্বাসের কাছে হেরে তবুও জাতীয় সংসদে যাচ্ছেন নাসীরুদ্দীন
- দুই বছর পর ডিভিডেন্ড, পরিমাণ মাত্র ১ পয়সা!
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তির মুখে আরও দুই কোম্পানি







.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)

