কেঅ্যান্ডকিউ’র নিরীক্ষা প্রতিবেদনে অব্যবস্থাপনার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ) লিমিটেডের ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বড় ধরনের অসঙ্গতি ও অনিয়ম খুঁজে পেয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির সম্পদ যাচাইয়ে ব্যর্থতা, নথিপত্রের অভাব, সংবিধিবদ্ধ দায় পরিশোধ না করা এবং শেয়ারবাজারের নিয়ম লঙ্ঘনের কারণে নিরীক্ষা প্রতিষ্ঠান পিনাকী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তাদের প্রতিবেদনে একটি 'কোয়ালিফাইড ওপিনিয়ন' বা আপত্তিমূলক মতামত প্রদান করেছে।
নিরীক্ষকের মতে, কোম্পানিটি ৫৪ কোটি ৬১ লাখ টাকার স্থাবর সম্পত্তি প্রদর্শন করলেও একটি যথাযথ সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি বা ফিক্সড অ্যাসেট রেজিস্টার না থাকায় এই বিশাল অঙ্কের সম্পদের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, যা আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস) ১৬-এর পরিপন্থী।
কেএন্ডকিউ’র আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতার ঘাটতি এখানেই শেষ নয়; ভ্যাট জমা বাবদ ৪৬ লাখ ৬৮ হাজার টাকা, বকেয়া খরচ বাবদ ১ কোটি ৯১ লাখ টাকা এবং শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল বাবদ ৭৫ লাখ ৫৮ হাজার টাকার কোনো পর্যাপ্ত নথিপত্র নিরীক্ষকের কাছে উপস্থাপন করতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ। বিশেষ করে শ্রমিক তহবিলের মোট দায়ের মধ্যে ৪০ লাখ ৫০ হাজার টাকাই বিগত বছরগুলোর বকেয়া, যা এখনো পরিশোধ করা হয়নি।
শ্রম আইন ২০০৬ অনুযায়ী, এই তহবিলের অর্থ শ্রমিকদের মাঝে সমানভাবে বণ্টন করার কথা এবং ব্যবসায়িক কাজে এই অর্থ ব্যবহার করলে ব্যাংক রেটের চেয়ে আড়াই শতাংশ বেশি হারে সুদ প্রদানের নিয়ম থাকলেও কোম্পানিটি তা পরিপালন করেনি।
এদিকে, কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যেও ভয়াবহ গরমিল ধরা পড়েছে। নিরীক্ষক জানিয়েছেন, ৩০ জুন ২০২৫ পর্যন্ত কোম্পানির নথিতে অবণ্টিত ডিভিডেন্ডের পরিমাণ ৩২ লাখ টাকা দেখানো হলেও ডিভিডেন্ডের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে জমা আছে মাত্র ১ হাজার টাকা। এই ৩১ লাখ ৯৯ হাজার টাকার ঘাটতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশন ২০১৫-এর স্পষ্ট লঙ্ঘন।
এছাড়া তিন বছরের বেশি সময় ধরে পড়ে থাকা ২৪ লাখ ৭৮ হাজার টাকার অবণ্টিত ডিভিডেন্ড ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও কোম্পানিটি তা পালন করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের ‘এমফাসিস অব ম্যাটার’ অংশে নিরীক্ষক মাল্টি সোর্সিং লিমিটেডের সাথে কে অ্যান্ড কিউ-এর একীভূতকরণ বা মার্জার প্রক্রিয়ার বর্তমান অবস্থাও তুলে ধরেন। যদিও ২০২২ সালে উচ্চ আদালত এই মার্জার অনুমোদন করেছে এবং এর প্রভাব ২০২৩ সালের আর্থিক প্রতিবেদনে দেখানো হয়েছে, তবে এখনো বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে লাইসেন্স ও ব্যবসার মালিকানা হস্তান্তরের প্রশাসনিক প্রক্রিয়াগুলো চলমান রয়েছে।
সব মিলিয়ে সম্পদের হিসাব থেকে শুরু করে বিনিয়োগকারী ও শ্রমিকদের পাওনা পরিশোধে কোম্পানিটির চরম অব্যবস্থাপনা ও আইন লঙ্ঘনের চিত্র এই নিরীক্ষা প্রতিবেদনে ফুটে উঠেছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- মাত্র দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
- শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ
- বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট
- বন্ধ হচ্ছে যুদ্ধ, সমঝোতায় পৌঁছাল যুক্তরাষ্ট্র ও ইরান
- যে প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে বেনজীরকে
- সংসদে বড় দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ
- অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস
- আমানতকারীদের স্বার্থে ইসলামী ব্যাংকের সব পরিচালক অপসারণ
- সিকদার ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- রাতে মাঠে নামছে জার্মানি, খেলা দেখবেন যেভাবে
- ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার
- সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেপ্তার
- ইসলামী ব্যাংককে টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক
- ডিএসইর অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার সংক্রান্ত তথ্য প্রকাশ
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- সূচকের রেকর্ড লাফে চাঙ্গা শেয়ারবাজার
- ১৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইরানের কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প!
- কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়
- ‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তবু জামায়াত না’
- ভারতকে দাসত্বের পাল্টা জবাব দিল বাংলাদেশ
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- আর্থিক প্রতিষ্ঠানের সংকট নিরসনে নতুন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের








