বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় টি-২০ ম্যাচটি শেষ, দেখুন ফলাফল
সরকার ফারাবী: টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য এক বিশেষ পরীক্ষার মঞ্চ। সিরিজে ১-১ সমতা, আর এটিই ছিল অঘোষিত ফাইনাল। চট্টগ্রামে সেই লড়াইয়ে দারুণভাবে উত্তীর্ণ হয়ে সিরিজ জিতল লিটন দাসের দল। আয়ারল্যান্ডকে আগে ১১৭ রানে থামিয়ে ব্যাট হাতে ঝড় তুললেন তানজিদ তামিম। তার ধ্বংসাত্মক ফিফটি এবং পারভেজ ইমনের অপরাজিত ৩৩ রানে ভর করে বাংলাদেশ ৮ উইকেটে জিতে নিল সিরিজ ২-১ ব্যবধানে। ম্যাচ শেষ হয় ৩৮ বল হাতে রেখে।
বাংলাদেশের সহজ রান তাড়া
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল ইতিবাচক। যদিও সাইফ হাসান ও লিটন দাস দ্রুত আউট হন, তবে চাপ নিতে দেননি তানজিদ–ইমন জুটি। দুজনে মিলে তৃতীয় উইকেটে গড়েন ৫০ বলে ম্যাচ জেতানো ৭৩* রানের পার্টনারশিপ।
ওপেনিং জুটিতে ৩৮ রান তোলেন তানজিদ-সাইফ। বাউন্ডারি কম থাকায় ফিল্ডার ছাড়া জায়গা টার্গেট করে দুজনই খেলেন দারুণ কিছু শট। তবে ক্রেইগ ইয়াংয়ের বলে লং-অন এলাকায় ক্যাচ দেন সাইফ (১৪ বলে ১৯)।
পূর্বের ম্যাচে ফিফটি করা লিটন বাউন্ডারি মেরে শুরু করলেও সেট হতে পারেননি। হ্যারি টেক্টরের বলে পুল করতে গিয়ে ধরা পড়েন ডিপ মিড উইকেটে।
কিন্তু তানজিদের ব্যাটে ছিল আগ্রাসী সুর। ১১তম ওভারে গ্যারেথ ডিলানিকে এক চার–দুই ছক্কা মেরে তুলেন ১৭ রান। মাত্র ৩৫ বলে পৌঁছান তার ১১তম টি-টোয়েন্টি ফিফটিতে। তিন ছক্কা ও চারটি চারে অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৫ রানে।
আইরিশ ব্যাটিং ধস
আইরিশদের ব্যাটিং শুরু হয়েছিল উড়ন্ত। স্টার্লিং–টিম টেক্টরের জুটিতে আসে ৩৮ রান। এরপরই ম্যাচে আসে মোড় ঘোরা মুহূর্ত। শরীফুলের দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড হন টিম টেক্টর।
হ্যারি টেক্টর আউট হন এক অদ্ভুত উপায়ে মোস্তাফিজের গুড লেন্থ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে বল আন্ডার-এজ হয়ে স্টাম্পের দিকে গেলে পায়ে ঠেকাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে পড়ে যান এর মধ্যেই লেগে যায় স্টাম্পে।
এরপর শুরু হয় রিশাদ হোসেনের স্পিন ম্যাজিক। ক্যাম্ফারের স্টাম্প উড়িয়ে গুগলিতে নেন তার প্রথম শিকার। এরপর তার গুগলিতেই আউট হন স্টার্লিং, যিনি ২৭ বলে ৩৮ রান করেন। তৃতীয় শিকারে পরিণত করেন ডিলানিকে। ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়ে রিশাদ ছিলেন স্পেলের সেরা।
মোস্তাফিজও ছিলেন দুরন্ত। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। মার্ক অ্যাডেয়ার ও ম্যাথু হামফ্রিসকে ফেরান একই ওভারে। দুজনই ক্যাচ দেন তানজিদ তামিমকে।
তানজিদের দিনটা বিশেষ ছিল ফিল্ডিংয়েও পুরো ইনিংসে মোট ৫টি ক্যাচ ধরেছেন তিনি। যা আইসিসির পূর্ণ সদস্য দেশের কোনো ক্রিকেটারের এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডে প্রথম।
সাইফউদ্দিনের হতাশা
ম্যাচে বাংলাদেশের একমাত্র দুশ্চিন্তার জায়গা ছিল মোহাম্মদ সাইফউদ্দিন। নতুন বলে স্লোয়ার করার চেষ্টা, টেনিস বলের মতো বাউন্সারে রান দেওয়া সব মিলিয়ে ২ ওভারে ১৯ রান দিয়ে ব্যয়বহুল হয়ে পড়েন। ফলে লিটন বাধ্য হন সাইফ হাসানকে বল হাতে টানতে। সেই দুই ওভারে মাত্র ৮ রান দিয়ে দলকে চাপমুক্ত রাখেন সাইফ।
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা







.jpg&w=50&h=35)





