সামান্য বিরতি দিয়ে আবারও উত্থানের ধারায় শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস থেকে শুরু হওয়া সূচকের ঊর্ধ্বমুখী ধারা চলমান রয়েছে শেয়ারবাজারে। আজ মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৭ পয়েন্ট। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ডিএসইর সূচক বেড়েছিল ৭৪ পয়েন্ট এবং সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সূচক আরও ৭৭ পয়েন্ট যোগ করে। দুই দিনে সূচক ১৫১ পয়েন্ট বৃদ্ধির পর সোমবার সামান্য সংশোধন দেখা গেলেও, মাত্র সাড়ে ১০ পয়েন্ট কমে সূচক স্থিতিশীলতা ধরে রেখেছিল। আজ বাজারকে সামনে যাওয়ার প্ল্যাটফর্মে সূচক আবারও অবস্থান নিল।
লেনদেনের দিক থেকেও বাজারের ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি টাকার বেশি। রোববার লেনদেন বেড়ে দাঁড়ায় বছরের রেকর্ড উচ্চতা প্রায় ১ হাজার ২৯৬ কোটিতে। সংশোধনের দিন সোমবারও লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৮১ কোটি টাকা। আজ মঙ্গলবার আবারও লেনদেন বেড়ে পৌঁছায় ১ হাজার ২৭৮ কোটির উপরে। ধারাবাহিক এই প্রবৃদ্ধি বাজারে আস্থার ইঙ্গিত দিচ্ছে।
দামের দিক থেকেও ইতিবাচকতা প্রবণতা দেখা গেছে। আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ২২০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে ১৩১টির দাম কমেছে এবং ৪৭টির দাম অপরিবর্তিত থেকেছে। অর্থাৎ বাজারের বড় অংশজুড়েই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
আজ (মঙ্গলবার) দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২০.৯১ পয়েন্টে। অন্যদিকে, ডিএসইএস সূচক ৮.১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৩.১৩ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি ডিএসই-৩০ সূচকও ৬.৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ২ হাজার ১৯৫.১১ পয়েন্টে।
এদিন লেনদেনে সক্রিয় ছিল বাজারের বেশিরভাগ প্রতিষ্ঠান। মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২২০টির দর বেড়েছে, ১৩১টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।
টাকার অঙ্কে লেনদেনেও উন্নতি লক্ষ্য করা গেছে। আজ ডিএসইতে মোট ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৯৬ কোটি ৯৩ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে কিন্তু লেনদেনের পরিমাণ কমেছে। এদিন সিএসইতে মোট ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৮ কোটি ৯২ লাখ টাকার লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
তবে সূচকে ইতিবাচক প্রবণতা ছিল। মঙ্গলবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৮১.১৭ পয়েন্টে। এর আগের দিন সূচক বেড়েছিল মাত্র ৪.৮৯ পয়েন্ট।
সিএসইতে এদিন ২৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪০টির দর বেড়েছে, ৬৮টির কমেছে এবং ৩১টির দর অপরিবর্তিত থেকেছে।
মিজান/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









