তদন্তের খবরে থামল দুই কোম্পানির ঘোড়দৌড়
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সম্প্রতি লোকসানি দুই কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন) এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর শেয়ারদরের লাগামহীন উল্লম্ফন বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। তবে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানের নির্দেশ দেওয়ায় কোম্পানি দুটির শেয়ারদরের দৌড় যেন হঠাৎ করেই থমকে গেল।
মাত্র এক মাসের মধ্যে আইএসএন-এর শেয়ারের দাম ১৪৭ শতাংশ বেড়ে ৪২ টাকা ৭০ পয়সা থেকে ১০৫ টাকা ৭০ পয়সায় উঠেছে। অন্যদিকে, দুই মাসের মধ্যে জিকিউ বলপেন-এর শেয়ারের দাম ১৩৪ শতাংশ বেড়ে ১৭০ টাকা ৮০ পয়সা থেকে ৪০০ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। অথচ, এই দুটি কোম্পানিই দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে জর্জরিত।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, মাত্র ১১ কোটি টাকা মূলধনের আইএসএন-এর রিজার্ভ ঘাটতি প্রায় ৮ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে তাদের ৯ কোটির বেশি লোকসান হয়েছিল। সাম্প্রতিক সময়েও, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে তাদের লোকসান হয়েছে প্রায় ১৯ লাখ টাকা।
অন্যদিকে, জিকিউ বলপেন গত ছয় বছরের বেশি সময় ধরে ধারাবাহিক লোকসানে আছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসেই কোম্পানিটি প্রায় ৩ কোটি টাকা লোকসান দেখিয়েছে, যেখানে তাদের মূলধন মাত্র ৯ কোটি টাকা।
এমন দুর্বল আর্থিক পারফরম্যান্সের পরেও শেয়ারের দামের এই অস্বাভাবিক বৃদ্ধিকে বাজার বিশ্লেষকরা গুজব কিংবা ভেতরের তথ্য ফাঁসের ইঙ্গিত হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, শেষ পর্যন্ত সাধারণ বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এই কোম্পানি দুটির বেশিরভাগ শেয়ারই সাধারণ বিনিয়োগকারীদের হাতে। জিকিউ বলপেনের ৫৫ শতাংশ এবং আইএসএনের প্রায় ৬৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে।
এমন পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কারণ অনুসন্ধান শুরু করেছে। ডিএসই কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে কোনো অনিয়ম ধরা পড়লে তা বিএসইসিকে জানানো হবে। বিএসইসি’র মুখপাত্র মো. আবুল কালাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘কোম্পানি দুটির অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়টি ক্ষতি দেখতে এরই মধ্যে ডিএসইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএসই বিষয়টি খতিয়ে দেখে কমিশনে রিপোর্ট জমা দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তদন্তের খবরেই কোম্পানি দুটির শেয়ারদর কমতে শুরু করেছে। রোববারও আইএসএন-এর শেয়ার দিনের প্রথম ভাগে সর্বোচ্চ দামে লেনদেন হলেও পরে তা কমে আসে এবং দিনের শেষে আগের দিনের চেয়ে ১ টাকা ১০ পয়সা কমে ১০৪ টাকা ৬০ পয়সায় ক্লোজিং হয়।
একই ঘটনা ঘটেছে জিকিউ বলপেন-এর ক্ষেত্রেও; এটি বাড়তি দামে লেনদেন শুরু করলেও তদন্তের খবরে পিছু হটে যায় এবং দিনশেষে ২ টাকা ৫০ পয়সা কমে ৩৯৮ টাকা ২০ পয়সায় লেনদেন শেষ করে।
মিজান/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









