এক বছরে সর্বোচ্চ রেকর্ড দামে ২৩ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ মন্দাভাব কাটিয়ে বাংলাদেশের শেয়ারবাজারে আবারও আশার আলো দেখা যাচ্ছে। ধীরে ধীরে বাড়ছে লেনদেন, সেই সঙ্গে শেয়ারের দামে ফিরে এসেছে ইতিবাচক প্রবণতা। এর ফলে প্রতিদিনই নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে বেশ কিছু কোম্পানির শেয়ার। বাজার বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসার একটি স্পষ্ট ইঙ্গিত।
বৃহস্পতিবার স্টকনাও-এর তথ্যে দেখা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মোট ২৩টি তাদের গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। এটি বাজারের জন্য একটি ইতিবাচক খবর।
এই ইতিবাচক গতি কেবল একটি নির্দিষ্ট খাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিল্পে। টেক্সটাইল, ব্যাংক, স্টিল, পাওয়ার, হাসপাতাল, ইন্স্যুরেন্স এবং কেমিক্যালসহ বিভিন্ন খাতের শেয়ার একসঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে। বাজারের এই বহুমুখী উত্থান ইঙ্গিত দেয় যে বিনিয়োগকারীরা সামগ্রিকভাবে ইতিবাচক মনোভাব নিয়ে ফিরে আসছেন।
যেসব কোম্পানির শেয়ার সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—আমান কটন, এসিআই ফর্মুলা, আলহাজ্ব টেক্সটাইল, আরগন ডেনিম, ব্র্যাক ব্যাংক, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, ফাইন ফুড, এনটেক, আইএসএন, আইটিসি, পিটিএল, কাশেম ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং, সমরিতা হাসপাতাল, সার্পোট, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স এবং ওয়াটা কেমিক্যাল লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে সর্বশেষ লেনদেন হয়েছে আমান কটন ২০ টাকায়, এসিআই ফর্মুলা ১৫৯ টাকা ১০ পয়সা, আলহাজ্ব টেক্সটাইল ১৬৪ টাকা ৯০ পয়সা, আরগন ডেনিম ২০ টাকা, ব্র্যাক ব্যাংক ৭১ টাকা ৪০ পয়সা, ডমিনেজ স্টিল ১৭ টাকা ৪০ পয়সা, ডরিন পাওয়ার ৩০ টাকা ২০ পয়সা, এনভয় টেক্সটাইল ৫৪ টাকা ৪০ পয়সা, ফাইন ফুড ২৮৪ টাকা ৫০ পয়সা, এনটেক ২৮ টাকা ২০ পয়সা, আইএসএন ১০৫ টাকা ৭০ পয়সা, আইটিসি ৪৫ টাকা ১০ পয়সা, পিটিএল ৫৭ টাকা ৪০ পয়সা, কাশেম ইন্ডাষ্ট্রিজ ৪৫ টাকা ৮০ পয়সা, সাফকো স্পিনিং ১৬ টাকা ৫০ পয়সা, সমরিতা হাসপাতাল ৭৪ টাকা ৩০ পয়সা, সার্পোট ২৯ টাকা ৯০ পয়সা, শেফার্ড ইন্ডাষ্ট্রিজ ১৯ টাকা ৯০ পয়সা, সিনোবাংলা ইন্ডাষ্ট্রিজ ৫৩ টাকা ৭০ পয়সা, সোনালী পেপার ৭৪ টাকা ৯০ পয়সা, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স ৮৩ টাকা ২০ পয়সা এবং ওয়াটা কেমিক্যাল ১৫৯ টাকা ২০ পয়সা।
বাজার বিশ্লেষকরা বলছেন, সরকারের নানামুখী উদ্যোগ এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক কর্মদক্ষতা বিনিয়োগকারীদের নতুন করে উৎসাহিত করছে। এর ফলে ভালো মুনাফা করা এবং সম্ভাবনাময় খাতের শেয়ারগুলোর প্রতি ঝোঁক বাড়ছে। এই ইতিবাচক প্রবণতা যদি অব্যাহত থাকে, তবে শেয়ারবাজার আবারও টেকসই গতিশীলতা ফিরে পাবে বলে আশা করা যায়।
তবে বাজারসংশ্লিষ্টরা বিনিয়োগকারীদের সতর্ক করে বলছেন, যেসব কোম্পানির মৌলভিত্তি দুর্বল এবং আর্থিক পারফরম্যান্স সন্তোষজনক নয়, সেসব শেয়ারের প্রতি আকৃষ্ট হওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই কেবল ভালো ফলাফল ও সম্ভাবনাময় কোম্পানির শেয়ারে বিনিয়োগ করাই হবে বুদ্ধিমানের কাজ।
তহা/
পাঠকের মতামত:
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)



