তালিকাভুক্তির ১৪ বছরে প্রথম ‘নো ডিভিডেন্ড’
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্তির ১৩ বছর পর প্রথমবারের মতো কোনো ডিভিডেন্ড দিচ্ছে না প্রিমিয়ার ব্যাংক পিএলসি। এই 'নো ডিভিডেন্ড' ঘোষণার পাশাপাশি চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকটি শতকোটি টাকার বেশি লোকসানের খবর প্রকাশ করেছে, যা বিনিয়োগকারীদের মাঝে উদ্বেগ তৈরি করেছে।
বুধবার (২৭ আগস্ট) নবগঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৩ সালের বার্ষিক এবং চলতি বছরের প্রথম দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত জানানো হয়। পরদিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে এই তথ্য বিনিয়োগকারীদের সামনে আসে।
ডিএসই’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে প্রিমিয়ার ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছিল ১৩৪ কোটি টাকা, যা তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালের ৪১৬ কোটি টাকা মুনাফার তুলনায় প্রায় ৬৮ শতাংশ কম। এক বছরের ব্যবধানে মুনাফা কমেছে ২৮২ কোটি টাকা।
অথচ, এর আগে প্রতি বছরই ব্যাংকটি নিয়মিতভাবে শেয়ারহোল্ডারদের ক্যাশ বা বোনাস ডিভিডেন্ড দিয়ে আসছিল। সর্বশেষ ২০২৩ সালের জন্য তারা সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
এদিকে, চলতি বছরের প্রথমার্ধে প্রিমিয়ার ব্যাংকের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকটি ১৩৭ কোটি টাকা লোকসান গুনেছে। ফলে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সায়। অথচ গত বছরের একই সময়ে ব্যাংকটি ১৯৫ কোটি টাকা লাভ করেছিল।
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রিমিয়ার ব্যাংক তার শক্তিশালী মৌলভিত্তির কারণে 'এ' ক্যাটাগরিতে ছিল। প্রতিষ্ঠার পর থেকে এটি আওয়ামী লীগ নেতা এইচ বি এম ইকবাল ও তার পরিবারের নিয়ন্ত্রণে ছিল। তবে, গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এইচ বি এম ইকবালের পরিবারকে পর্ষদ থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে একজন শেয়ারহোল্ডার পরিচালক এবং পাঁচজন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে একটি নতুন পর্ষদ গঠন করা হয়। এই নতুন পর্ষদই আটকে থাকা আর্থিক প্রতিবেদনগুলো অনুমোদন করে।
লাভের পরিবর্তে লোকসানের খবর এবং ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণার পর বৃহস্পতিবার শেয়ারবাজারে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের দাম কমে যায়। লেনদেনের শেষে প্রতিটি শেয়ারের দাম ১০ পয়সা বা প্রায় দেড় শতাংশ কমে ৬ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়। এদিন ব্যাংকটির ১৪ লাখ ৮৮ হাজার শেয়ার হাতবদল হয়, যার মোট বাজারমূল্য ছিল ১ কোটি টাকার বেশি।
মিজান/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









