যুদ্ধবিরতির খবরে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী: বড় উত্থান থেকে ছোট উত্থান
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র কর্তৃক ইরান আক্রমণের খবরে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গিয়েছিল। সেদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৭৭ পয়েন্ট ধসে যায়। তবে ইরান ঘুরে দাঁড়ানোর খবরে পরের কর্মদিবস সোমবার বাজার আবার ইতিবাচক ধারায় ফিরে আসে এবং ডিএসইর সূচক ১৮ পয়েন্ট বৃদ্ধি পায়। এরপর আজ মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের খবরে বাজার আরও তেজিভাবে লেনদেন শুরু করে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।
এদিন লেনদেনের প্রথমভাগে ডিএসইর সূচক ৪৭ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়। যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করে। এই দ্রুত উত্থান ইঙ্গিত দেয়, ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনের খবরে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে এবং বিনিয়োগকারীরা পরিস্থিতির উন্নতিতে আস্থা রাখছেন। তবে বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে কিছু বিনিয়োগকারী মুনাফা তোলার সুযোগ নেন। যার ফলে কিছুটা বিক্রয় চাপ সৃষ্টি হয়। এই সেল প্রেসারের কারণে দিনের শেষ বেলায় সূচকের উত্থানের পরিমাণ কিছুটা কমে আসে এবং তা ২২ পয়েন্টে স্থির হয়। এর অর্থ হলো, যুদ্ধবিরতির খবর শেয়ারবাজারে একটি বড় উত্থানের সম্ভাবনা তৈরি করলেও মুনাফা তোলার প্রবণতা সেই উত্থানকে কিছুটা সীমিত করে দিয়েছে।
যদিও শেষ বেলায় উত্থানের পরিমাণ কমেছে, এটি বাজারের একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিনিয়োগকারীরা যখন কোনো দ্রুত উত্থান দেখেন, তখন তারা তাদের লাভ সুরক্ষিত করতে শেয়ার বিক্রি করেন। এই প্রবণতা বাজারের স্বাস্থ্যকর অংশ। কারণ এটি অতিরিক্ত বুদবুদ তৈরি হওয়া রোধ করে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।
আজ উভয় বাজারে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। লেনদেনের বড় ইতিবাচক গতি এবং সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, দেশের শেয়ারবাজার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। বিনিয়োগকারীরা এখন আর অস্থিরতা বা বড় পতনের শঙ্কায় ভুগছেন না, বরং তারা বাজারের স্থিতিশীলতার ওপর আস্থা রাখছেন। এই ইতিবাচক বার্তা বিনিয়োগকারীদের জন্য নিঃসন্দেহে স্বস্তিদায়ক এবং আগামী দিনগুলোতে বাজারে আরও সক্রিয় অংশগ্রহণের পথ খুলে দেবে বলে আশা করা যায়।
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
আজ (২৪ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৭.৬৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১.০১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৭১.৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৩৬টির দর বেড়েছে, ৯২টির দর কমেছে এবং ৭৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯৬ কোটি ১৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ৪৮টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২১১.৪০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৪.৯৯ পয়েন্ট বেড়েছিল।
মিজান/
পাঠকের মতামত:
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- সূচকে সাময়িক সংশোধন, উচ্চতায় ফেরার আশা বাজারসংশ্লিষ্টদের
- নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ মন্ত্রী
- ০২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা










