যে কারণে কমলা হ্যারিসকে সমর্থন দেননি ওবামা
আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা কমলা হ্যারিসকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন করলেও দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তা করেননি। তিনি মনে করেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর ক্ষমতা কমলা হ্যারিসের নেই। নিউইয়র্ক পোস্টের খবর
প্রতিবেদনে বলা হয়, একটি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানায়, ‘প্রেসিডেন্ট প্রার্থীতার দৌড়ে কমলা হ্যারিস এগিয়ে যাওয়ায় বারাক ওবামা হতাশ হয়েছেন। তিনি মনে করেন, কমলা হ্যারিস কোনোভাবেই জয়ী হতে পারবেন না।’
সূত্রটি জানায়, ‘ওবামা বলেছেন যে, কমলা হ্যারিস কখনো সীমান্ত পরিদর্শন করেননি। অভিবাসী সম্পর্কে তাঁর কোনো ধারণা নেই। অভিবাসীদের স্বাস্থ্যবীমা থাকা উচিত, তা তিনি জানেনই না। এসব ছাড়াও তাঁর আরও অনেক অযোগ্যতা রয়েছে।’
ওই সূত্র আরও জানায়, ‘ওবামা মনেপ্রাণে চাইছিলেন, জো বাইডেন নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। এ জন্য তিনি হলিউড অভিনেকা জর্জ ক্লুনিকে দিয়ে মার্কিন গণমাধ্যমগুলোতে একটি নিবন্ধও লিখিয়েছিলেন। এসবই ছিল বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ।’
আগামী মাসে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই কনভেনশনে অ্যারিজোনার সিনেটর মার্ক কেলিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেবেন বলে মনস্থির করেছিলেন বারাক ওবামা। তবে এরইমধ্যে বেশির বেশিরভাগ ডেমোক্রেটিক নেতা কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানানোয় ওবামা বেশ ক্ষুব্ধ ও হতাশ হয়েছেন।
নাম না প্রকাশের শর্তে সূত্রটি নিউইয়র্ক পোস্টকে বলেন, ক্ষুব্ধ ওবামা সম্ভবত ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন না।
তবে ভিন্ন তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। বৃহস্পতিবার (২৫ জুলাই) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, কমলা হ্যারিসকে সমর্থন জানাতে যাচ্ছেন বারাক ওবামা। তিনি হ্যারিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন। ওবামার ঘনিষ্ঠ কেউ কেউ এনবিসি নিউজকে বলেছেন, নির্বাচনী প্রচারে খুব শিগগিরই কমলা হ্যারিসের পাশে ওবামাকে দেখা যাবে।
দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কমলা হ্যারিস এরই মধ্যে ১ হাজার ৯৭৬ জন ডেলিগেটের সমর্থন পেয়েছেন। ডেমোক্রেটিক পার্টিতে ডেলিগেটের সংখ্যা প্রায় ৪ হাজার। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দলের জাতীয় সম্মেলনে সহস্রাধিক ডেলিগেটের সমর্থন পাওয়াই যথেষ্ট।
সোমবার (২২ জুলাই) এক বিবৃতিতে কমলা হ্যারিস বলেন, ‘দলের প্রার্থী নির্বাচিত হতে আজ রাতে আমি বড় পরিসরে সমর্থন পেয়েছি। এ নিয়ে আমি গর্বিত।’
এরপরই জোরালোভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন কমলা হ্যারিস। কথা বলতে শুরু করেছেন তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের বিরুদ্ধেও। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নির্বাচনী প্রচারের সময় কমলা হ্যারিস বলেন, ‘ট্রাম্প ভীষণভাবে নারীবিদ্বেষী ও নারী নিপীড়নকারী। তিনি নিজের স্বার্থে আইন ভঙ্গ করতেও কুণ্ঠাবোধ করেন না।’
তারিক/
পাঠকের মতামত:
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













