টানা ৫ সপ্তাহ শেয়ারবাজারে পতন, সূচক নেই ৪০৫ পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহ নিয়ে টানা ৫ম সপ্তাহ পতন গড়াল দেশের শেয়ারবাজারে। এই ৫ সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৪০৫ পয়েন্ট।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি রোববার ডিএসইর উদ্বোধনী সূচক ছিল ৬ হাজার ৩৭৩ পয়েন্ট। ওই সপ্তাহের শেষ কর্মদিবস ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সূচক কমে দাঁড়ায় ৬ হাজার ৩৩৬ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ৩৭ পয়েন্ট।
এরপর ১৮ ফেব্রুয়ারি রোববার উদ্বোধনী সূচক ৬ হাজার ৩৩৬ পয়েন্ট নিয়ে সপ্তাহের লেনদেন শুরু হয়। যা সপ্তাহশেষে ২০ ফেব্রুয়ারি ডিএসইর সূচক ৬৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২৭৩ পয়েন্টে।
পরের সপ্তাহে ২২ ফেব্রুয়ারি ডিএসইর উদ্বোধনী সূচক ছিল ৬ হাজার ২৭৩ পয়েন্ট। যা সপ্তাহান্তে ২৯ ফেব্রুয়ারি ১৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ২৫৪ পয়েন্ট।
০৩ মার্চ ডিএসই ৬ হাজার ২৫৪ পয়েন্ট লেনদেন শুরু করে। যা সপ্তাহশেষে ৬ হাজার ১১২ পয়েন্টে শেষ হয়। এই সপ্তাহের সূচক কমে যায় ১৪২ পয়েন্ট।
সর্বশেষ গেল সপ্তাহে ১০ মার্চ রোববার ডিএসইর উদ্বোধনী সূচক দেখা যায় ৬ হাজার ২৫৬ পয়েন্ট। যা শেষ কর্মদিবস বৃহস্পতিবার দাঁড়ায় ৫ হাজার ৯৬৮ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে সূচক কমে যায় আরও ১৪৪ পয়েন্ট।
এতে দেখা যায়, গত ৫ সপ্তাহের ধারাবাহিক পতনে দেশের শেয়ারবাজারের সূচক উধাও হয়ে যায় ৪০৫ পয়েন্ট। যার মাধ্যমে ২০২২ সালের ২৮ জুলাইয়ের পর ডিএসইর সূচক প্রথম বারের মতো ৬ হাজারের নিচে নেমে যায়।
ব্রোকারেজ হাউগুলো থেকে জানা গেছে, সূচকের ধারাবাহিক বিনিয়োগকারীদের পোর্টফোলিতে থাকা শেয়ারের দাম ২০ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। যার কারণে বাধ্য হয়ে গেল সপ্তাহে ব্রোকারেজ হাউজগুলো যেসব বিনিয়োগকারীর মার্জিন ঋণ অসহনীয় পর্যায়ে চলে গেছে, সেগুলো ফোর্স সেলের আওতায় এনেছে।
তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে বিনিয়োগকারীদের শেয়ার ফোর্স সেলের আওতায় না আনার জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোকে বার বার অনুরোধ করেছিল। কিন্তু কিছু কিছু মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ বিএসইসির অনুরোধ রক্ষা করলেও বেশিরভাগই রক্ষা করেনি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে এভাবে ধারাবাহিক পতনের কোনো কারণ নেই। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর কয়েকদিন চাপ সামলিয়ে বাজার ঘুরেও দাঁড়িয়েছিল। কিন্তু জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে নিয়ন্ত্রক সংস্থার কিছুটা বাড়াবাড়িতে বাজার আবারও নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। এরপর যুক্ত আরও কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে যাবে, ফ্লোরে থাকা বাকি ৬টি শেয়ারের ফ্লোর উঠে যাচ্ছে, বিএসইসি-ডিএসইর পারস্পরিক দ্বন্দ্ব, বড় বিনিয়োগকারীদের রেষারেষি। যা পতনকে আরও দীর্ঘায়িত করছে।
তবে বাজার আশাবাদী যে, বাজার এই সপ্তাহেই ঘুরে দাঁড়াবে। কারণ এখন আর সেল প্রেসার দেখা যাবে না। সেল প্রেসার যা হওয়ার হয়ে গেছে। সূচক ৬ হাজারের নিচে নেমে গেছে। সূচক নামারও আর জায়গা নেই। বিএসইসি-ডিএসইর দ্বন্দ্বও ঘুচে গেছে। আর বড় বিনিয়োগকারীরাও বুঝতে পারছেন, বাজার নামলে তাদেরই বেশি ক্ষতি। সব মিলিয়ে বাজার এখন যেকোন দিন বড় আকারে ঘুরতে শুরু করবে।
শেয়ারনিউজ, ১৭ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


