চট্টগ্রামে ঝাড়ু নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া, ফেসবুকে ভাইরাল
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ায় গণসংযোগে যাওয়া এক প্রার্থীর সমর্থকদের ঝাড়ু নিয়ে ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা কচুয়াই ইউনিয়নের অলিরহাট এলাকায় সংগঠিত ওই ভিডিওতে কয়েকজন নারীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করতে শোনা যায়।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাদের ধাওয়া দেওয়া হয়েছে তারা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সামশুল হক চৌধুরীর অনুসারী। আর যারা ধাওয়া দিয়েছেন তারা আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক মহিলা লীগের নেতাকর্মী।
জানা গেছে, গণসংযোগের সময় পটিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগমকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে একদল নারী সামশুলের অনুসারীদের ধাওয়া দেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এক নারী শলাকার ঝাড়ু হাতে অশ্রাব্য ভাষায় গালি দিতে দিতে ছুটে যাচ্ছেন। তার পেছনে আরও বেশ কয়েকজন নারী ছিলেন, যাদের কয়েকজনের কারও হাতে শলাকার ঝাড়ু এবং কারও হাতে ফুলঝাড়ু।
তাদের ধাওয়া খেয়ে কয়েকজনকে রাস্তার পাশে জমি দিয়ে নেমে দৌড়ে যেতে দেখা যায়। মোটর সাইকেল ঘুরিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায় আরও দু’য়েকজনকে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘সাজেদা বেগম নামে এক নেত্রী সম্পর্কে নাকি গণসংযোগের সময় আজেবাজে কথা বলা হয়েছে। সেজন্য কয়েকজন মহিলা ক্ষুব্ধ হয়ে ধাওয়া করেন। খবর পেয়ে আমাদের ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
সামশুল হক চৌধুরী ২০০৮ সাল থেকে তিনবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। সর্বশেষ তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পান। কিন্তু এবার দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
অন্যদিকে মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এবার প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
মনোনয়ন বঞ্চিত সামশুল হক চৌধুরী ও তার সমর্থকরা প্রচারণা শুরুর পর প্রতিদিনই পটিয়ায় হামলা-বাধার সম্মুখীন হচ্ছেন। গত ২০ ডিসেম্বর গাড়িবহরে হামলা করে সামশুলকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
সামশুল হক চৌধুরী এসব ঘটনার জন্য মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং তার অনুসারীদের দায়ী করে আসছেন।
শেয়ারনিউজ, ২৪ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
জাতীয় এর সর্বশেষ খবর
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত













