এবারও ৭ সেরা করদাতা একই পরিবারের
নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দিয়ে সম্মানিত করেছে। বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিতে তাদের হাতে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট তুলে দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
জানা গেছে, এবার ব্যক্তি পর্যায়ের ৭৬ করদাতা, ৫৪টি প্রতিষ্ঠান ও অন্য শ্রেণিতে আরও ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে এ সম্মাননা দিয়েছে এনবিআর। পাশাপাশি এবারও সাত সদস্যের ‘কর বাহাদুর পরিবার’কে সেরা করদাতা পরিবার হিসাবে নির্বাচিত করা হয়েছে। এর আগেও এ পরিবারের সাত সদস্য সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এ পরিবারের সদস্য হলেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হায়দার হোসেন, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ডা. এম এম আমজাদ হোসেনের স্ত্রী, কোম্পানির অন্যতম পরিচালক এবং বর্তমান এমডি এম এ হায়দার হোসেনের মা খাজা তাজমহল, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) আনোয়ারা হোসেন, একই কোম্পানির পরিচালক ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন ও লায়লা হোসেন।
ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার, তারকা হোটেলসহ আবাসিক হোটেলে বুকিং, নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন, আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ। ট্যাক্সকার্ডের মেয়াদ থাকছে এক বছর।
জেনে নিন এবার কোন শ্রেণিতে কারা কর কার্ড পেলেন
জ্যেষ্ঠ নাগরিক
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী; ড্রাগ ইন্টারন্যাশনালের পরিচালক খাজা তাজমহল, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ রহমান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আবদুর মুক্তাদির।
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
এ মতিন চৌধুরী, মো. আমজাদ হোসেন, মো. নাসির উদ্দিন মৃধা, মো. জয়নাল আবেদীন ও আবু সালেহ্ মোহাম্মদ নাসিম।
প্রতিবন্ধী
ঢাকার আকরাম মাহমুদ, সিলেটের মো. মামুনুর রশিদ ও কুষ্টিয়ার মো. শাহজামাল।
মহিলা
আনোয়ারা হোসেন, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, নিলুফার ফেরদৌস, মিতুলী মাহবুব ও ডা. শায়লা আফ্রিন খন্দকার।
তরুণ
আহমেদ আরিফ বিল্লাহ, মো. শাহেদ শাহরিয়ার, সারদিন রহমান, নাসিরুদ্দিন আকতার রশীদ ও রাকেশ কুমার।
ব্যবসায়ী
হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী মো. কাউছ মিয়া; গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী গোলাম মূর্তজা; ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, চেয়ারম্যান এস এম শাসছুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
বেতনভোগী
এ শ্রেণির পাঁচজনই একই পরিবারের। তাঁরা হলেন ড্রাগ ইন্টারন্যাশনালের মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন, লায়লা হোসেন এবং এম এ হায়দার হোসেন।
চিকিৎসক
জাহাঙ্গীর কবির, এ কে এম ফজলুল হক, এন এ এম মোমেনুজ্জামান, প্রাণ গোপাল দত্ত ও লুৎফুল লতিফ চৌধুরী।
সাংবাদিক
চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
আইনজীবী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার (এমসিসিআই) সাবেক সভাপতি নিহাদ কবির, আহসানুল করিম, তৌফিকা আফতাব ও কাজী মোহাম্মদ তানজীবুল আলম।
প্রকৌশলী
মো. আতিকুর রহমান, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (সেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জহিরুল হক।
স্থপতি
মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মো. রফিক আজম ও খান মোহাম্মদ মুস্তাফা খালীদ।
হিসাবরক্ষক (অ্যাকাউন্ট্যান্ট)
মোহাম্মদ ফারুক, মাশুক আহমদ ও স্নেহাশীষ বড়ুয়া।
নতুন করদাতা
রায়ান মাইকেল অট, মো. আলী নুর, মো. রফিকুল ইসলাম, জারা জেরিন জামান, শাহ আলম উদ্দীন, আনতারা জাইমা ও মোহাম্মদ আমিনুল হক।
খেলোয়াড়
ক্রিকেটার সাকিব আল হাসান, মো. মাহমুদউল্লাহ ও তামিম ইকবাল খান।
অভিনেতা-অভিনেত্রী
মাহফুজ আহমেদ, ফরিদা আক্তার ববিতা ও সিয়াম আহমেদ।
শিল্পী (গায়ক-গায়িকা)
তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ।
অন্যান্য
পলমল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাফিস সিকদার, রাকিন সিটি ডেভেলপমেন্টের পরিচালক এস এ কে একরামুজ্জামান ও মো. মনির হোসেন।
যেসব প্রতিষ্ঠান কর কার্ড পেল
ব্যাংক
ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ ব্রাঞ্চ, ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও ইস্টার্ণ ব্যাংক।
অ-ব্যাংকিং আর্থিক
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, আইডিএলসি ফাইন্যান্স, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড এবং ডিবিএইচ ফাইন্যান্স।
টেলিকমিউনিকেশন
গ্রামীণফোন।
প্রকৌশল
বিএসআরএম স্টিলস, বাংলাদেশ স্টিল রি–রোলিং মিলস (বিএসআরএম) ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি।
খাদ্য ও আনুষঙ্গিক
নেসলে বাংলাদেশ, প্রাণ ডেইরি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
জ্বালানি
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, শেভরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফরটিন এবং পেট্রোম্যাক্স রিফাইনারি।
পাটশিল্প
আকিজ জুট মিলস, আইয়ান জুট মিলস ও পপুলার জুট এক্সচেঞ্জ।
স্পিনিং ও টেক্সটাইল
স্কয়ার টেক্সটাইলস, কোটস বাংলাদেশ, বাদশা টেক্সটাইলস, এনজেড টেক্সটাইল, কামাল ইয়ার্ন, এসিএস টেক্সটাইলস ও ফখরুদ্দীন টেক্সটাইল মিলস।
ওষুধ ও রসায়ন
স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।
প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া
মিডিয়াস্টার লিমিটেড, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, সময় মিডিয়া ও টাইমস মিডিয়া লিমিটেড।
আবাসন
স্বদেশ প্রপার্টিস, শান্তা হোল্ডিংস ও এডব্লিউআর ডেভেলপমেন্টস।
তৈরি পোশাক
ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার, স্কয়ার ফ্যাশনস, রিফাত গার্মেন্টস, তিতাস স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ, ইউনিভার্সেল জিনস, নাইস ডেনিম মিলস ও ফকির নিটওয়্যার।
চামড়াশিল্প
বাটা সু কোম্পানি, অ্যাপেক্স ফুটওয়্যার ও অ্যালায়েন্স লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার।
অন্যান্য
ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স, সাধারণ বীমা করপোরেশন ও ইডটকো বাংলাদেশ কোম্পানি।
এ ছাড়া অন্যান্য করদাতা শ্রেণিতে মেসার্স এসএন করপোরেশন, মেসার্স মো. জামিল ইকবাল, ওয়ালটন প্লাজা, মেসার্স ছালেহ আহাম্মদ, সেতু কর্তৃপক্ষ, সেনাকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদাতা সমিতি, ব্র্যাক, আশা, সামওয়ান–মীর আক্তার জয়েন্ট ভেঞ্চার ও ব্যুরো বাংলাদেশ কর কার্ড পেয়েছে।
শেয়ারনিউজ, ২২ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
জাতীয় এর সর্বশেষ খবর
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত













