উন্নয়নের জোয়ারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভেসে যাবে: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, উন্নয়নের কারণে চারদিকে নৌকার বিজয়ের জোয়ার উঠেছে। সেই জোয়ারে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভেসে যাবে। তাদের কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না। তবে আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলব। আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করব। ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা যার যার ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে যাবেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ডে পৌর আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
উঠান বৈঠকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশের অগ্রযাত্রা ধরে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কা বিজয়ী করতে হবে। আমার দীর্ঘ ৩০ বছর স্বপ্ন ছিল মনোহরদী-বেলাববাসীকে কি কি উপহার দেব। আমরা সেগুলো করে ফেলেছি। আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন। আমি অনেক উন্নয়ন করেছি। আমি সফল মন্ত্রী। নরসিংদী জেলার উন্নয়ন করেছি। কৃষকদের জন্য আমরা সার কারখানা খুলে দিয়েছি। সেখানে ১০ লাখ টন সার উৎপাদন হবে। আগামীতে যদি শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রীসভা গঠন করতে পারি, তাহলে বাকি উন্নয়ন সম্পন্ন করতে পারব।
শিল্পমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বীরা নানাভাবে নোংরা রাজনীতি করার চেষ্টা করবে। তারা ভয় দেখাতে চায়। আমরা জাতির কাছে এবং বহির্বিশ্বের কাছে সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই। সারা পৃথিবী তাকিয়ে আছে শেখ হাসিনার দিকে। যারা অগ্নিসংযোগ করেছে তারা আজকে মাঠে নাই। তারা অন্যের কাঁধে ভর করে আছে। আমরা জানি না তারা কোথায় কি ঘটাতে চায়। আপনাদের সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ১৯৭১ সালে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা নিয়ে এই দেশ স্বাধীন করেছিলাম। নৌকা হলো স্বাধীনতার মার্কা। আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করেছি। কিন্তু স্বাধীনতাবিরোধীরা এই দেশ ছেড়ে যায়নি। তারা নানাভাবে নানা রূপ ধারণ করে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় রয়েছে। তারা যদি সুযোগ পায় মাথা উঁচু করে দাঁড়ায়। এই স্বাধীনতার শত্রুদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
এই আসনে শিল্পমন্ত্রী ছাড়াও আরো তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু (ঈগল) জাতীয় পার্টির কামাল উদ্দিন (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভূলন (ছড়ি)।
মনোহরদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ সুজনের সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সামাদ মোল্লা যাদু প্রমুখ।
উঠান বৈঠক শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
শেয়ারনিউজ, ২২ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
জাতীয় এর সর্বশেষ খবর
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত













