জীবন বিমা কোম্পানির সাড়ে ১৪ কোটির জমি বিক্রিতে বিএসইসির কড়া নজরদারি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানির প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রস্তাবিত ১৪ কোটি ৫২ লাখ টাকার জমি বিক্রির সিদ্ধান্তকে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির আওতায় এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অসম্পূর্ণ তথ্য প্রকাশ এবং করপোরেট সুশাসনের ঘাটতির আশঙ্কায় লেনদেনটি যাচাই করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে কমিশন।
গত অক্টোবরে ডিএসইতে প্রকাশিত এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) প্রগ্রেসিভ লাইফ জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ রাজধানীর আফতাবনগরে অবস্থিত ৮ দশমিক ৫৪ কাঠা জমি প্রতি কাঠা ১ কোটি ৭০ লাখ টাকা দরে মোট ১৪ কোটি ৫২ লাখ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে এই বিক্রি কার্যকর হওয়ার কথা ছিল।
তবে প্রকাশিত ওই মূল্য সংবেদনশীল তথ্যে জমির ক্রেতার পরিচয় এবং লেনদেনের অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলি উল্লেখ না থাকায় হস্তক্ষেপ করে বিএসইসি। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিএসইকে সুনির্দিষ্ট পাঁচটি বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—জমির ক্রেতার প্রকৃত পরিচয় শনাক্ত করা এবং এতে কোনো স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) আছে কি না তা যাচাই করা। এছাড়া কোম্পানিটির মোট স্থাবর সম্পদের কত শতাংশ এই জমি, গত এক বছরে তারা অন্য কোন সম্পদ বিক্রি করেছে কি না এবং সম্প্রতি কোম্পানির উদ্যোক্তা, পরিচালক বা তাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো শেয়ার বিক্রি করেছেন কি না, তা-ও তদন্ত করে দেখতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ১৬ কোটি ৬৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের এইবিমা কোম্পানিটি বর্তমানে তীব্র তারল্য সংকট ও নিয়ম পরিপালনে ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে। আইডিআরএর তথ্যমতে, ২০২৬ সালের মার্চ পর্যন্ত কোম্পানিটির কাছে গ্রাহকদের মোটবিমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯ কোটি ৯০ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানিটি মাত্র ১০ কোটি ৬৭ লাখ টাকা (৬ দশমিক ২৮ শতাংশ) দাবি পরিশোধ করতে পেরেছে। ফলে ১৫৯ কোটি ২৩ লাখ টাকা বা ৯৩ দশমিক ৭২ শতাংশ বিমা দাবিই এখনো অপরিশোধিত রয়ে গেছে।
জমে থাকা বিপুল পরিমাণ এইবিমা দাবি মেটাতে নগদ অর্থের সংস্থান করতে বেশ কিছুদিন ধরেই নিজেদের স্থাবর সম্পত্তি বিক্রির চেষ্টা চালাচ্ছে প্রগ্রেসিভ লাইফ। এর আগে ঢাকা ও মৌলভীবাজারে অবস্থিত বাণিজ্যিক স্পেস, ফ্ল্যাট, পার্কিং ও জমি বিক্রির জন্য দরপত্রও আহ্বান করেছিল কোম্পানিটি। এসব সম্পদের মধ্যে কাকরাইলের নাভানা রহিম আর্ডেন্টে ফ্ল্যাট ও পার্কিং, বিজয়নগরের ইস্টার্ন আরজু কমপ্লেক্সের একাধিক ফ্লোরের কক্ষ, আফতাবনগরে ১৪ দশমিক ০৯ শতাংশ জমি এবং মৌলভীবাজারে ৩০ দশমিক ৯৫ শতাংশ জমি রয়েছে।
আর্থিক দুরবস্থার পাশাপাশি তালিকাভুক্তির বিধিমালা লঙ্ঘন করে নিয়মিত আর্থিক প্রতিবেদন প্রকাশেও ব্যর্থ হচ্ছে প্রগ্রেসিভ লাইফ। সর্বশেষ ২০২০-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর থেকে কোম্পানিটির বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাচ্ছেন না বিনিয়োগকারীরা।
মামুন/
পাঠকের মতামত:
- জীবন বিমা কোম্পানির সাড়ে ১৪ কোটির জমি বিক্রিতে বিএসইসির কড়া নজরদারি
- ‘এনআইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে যাচ্ছে’
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মা সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বসুন্ধরা পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিমা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইস্ক্রিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- ডিএসইতে বাজার মূলধনের পতন, লেনদেন বাড়ল প্রায় ৭০০ কোটি টাকা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- ওয়াটা কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- সৌদি-তুরস্কসহ ১৮ দেশের বিবৃতি, ইসরাইলকে মানতে হবে শর্ত
- ২০২৭ সালের রমজান-ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- সামিট পোর্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে স্বস্তি-অস্বস্তির দোলাচল, তিন খাতে সবুজ সংকেত
- প্রিমিয়ার সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- জীবন বিমা কোম্পানির সাড়ে ১৪ কোটির জমি বিক্রিতে বিএসইসির কড়া নজরদারি
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ












