ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক

২০২৬ আগস্ট ১৯ ১৮:৪৯:১৯
কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে এবি ব্যাংক পিএলসি।

এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংক ও এবি ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে এবি ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড. এম. বাবর খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের এই পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ভবিষ্যতে কৃষি উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ নেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে কৃষি খাতে অর্থায়নের পরিধি বাড়ানোর পাশাপাশি এবি ব্যাংকের এ খাতে অর্থায়ন সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে