ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা

২০২৬ আগস্ট ১৮ ১৬:২৯:১৩
চুইঝালে ফাংগাস, জিলাপিতে হাইড্রোজ—অভিযানে যা পেল কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মেইন বাসস্ট্যান্ড এলাকায় দুটি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঝিনাইদহ জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়, ঝিনাইদহের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে রোযা সুইটস এন্ড হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অনুমোদনহীন রং ব্যবহার, নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার, খোলা অবস্থায় খাদ্য সংরক্ষণ এবং কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখার মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অনিয়মের কথা স্বীকার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে রং ব্যবহার করা খাদ্যপণ্য এবং হাইড্রোজ ব্যবহৃত জিলাপি ধ্বংস করা হয়।পরে পাশের রায় সুইটস এন্ড হোটেলে অভিযান চালানো হয়। সেখানে বাজার থেকে প্রত্যাহার করা কেওড়া জল ব্যবহার করতে দেখা যায়।

এ ছাড়া অপরিচ্ছন্ন মেঝেতে মাংস কাটা এবং কালিযুক্ত কাগজ ব্যবহারের বিষয়ও কর্মকর্তাদের নজরে আসে। দই সংরক্ষণের ক্ষেত্রে তারিখ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঝিনাইদহ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুপন সরকার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের, কালীগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর, দুই প্রতিষ্ঠানের সহায়ক স্টাফ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কালীগঞ্জের স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির বলেন, খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অভিযানে পাওয়া অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে এবং আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে