ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না

২০২৬ আগস্ট ১৮ ১৬:০৯:১৬
আমি তাকে চুমু দেব, এমন সুশীল ব্যক্তি আমি না

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগতভাবে আক্রমণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে বাগ্‌বিতণ্ডার প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন রাশেদ খান।

তিনি বলেন, টকশোতে শুরুতে তিনি গঠনমূলক আলোচনার চেষ্টা করেছিলেন। তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সারোয়ার তুষার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। একপর্যায়ে তাকে ‘বেয়াদব’ ও ‘মিথ্যুক’ বলা হলে তিনি পাল্টা জবাব দেন বলে দাবি করেন রাশেদ খান।

টকশোর বিতর্ক প্রসঙ্গে রাশেদ খান বলেন, সারোয়ার তুষার তাকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন করেন। জবাবে তারা নির্বাসনে থেকে কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

এরপর সারোয়ার তুষারকে প্রশ্ন করলে তিনি ১৯ জুলাই মাঠে থাকার কথা বলেন। এ নিয়ে আরও প্রশ্ন করার পর তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় বলে দাবি করেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দেব—এমন সুশীল ব্যক্তি আমি না।’

নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে রাশেদ খান ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, ওই সময় শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি জেল খেটেছেন এবং ১৫ দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন।

২০২৪ সাল পর্যন্ত যুগপৎ আন্দোলনেও রাজপথে থাকার দাবি করেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে রাজনৈতিক সমন্বয়েরও দাবি করেন রাশেদ খান। তাঁর ভাষ্য অনুযায়ী, আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধির বৈঠকের ব্যবস্থা করতেও তিনি ভূমিকা রেখেছেন।

এ ছাড়া আন্দোলনে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা, কর্মসূচি বাস্তবায়নে লজিস্টিক সহায়তা দেওয়া এবং বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণে কাজ করার দাবি করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, ৩ আগস্ট গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে তিনি শহীদ মিনারে গিয়ে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান জামায়াত-এনসিপির ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ ধারণার সমালোচনা করেন। তাঁর অভিযোগ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে ‘ভণ্ডবস্তের রাজনীতি’র সূচনা করা হয়েছে।

এ ধরনের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভদ্রতা এক পক্ষ থেকে এলে তাঁর পক্ষ থেকেও আরও বেশি ভদ্রতা থাকবে।তবে টকশোতে দুই পক্ষের বক্তব্য ও বিতর্কের বিষয়ে রাশেদ খানের পোস্টে দেওয়া বক্তব্যই এখানে তুলে ধরা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে