ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গোলাপগঞ্জে হামলার দাবি, যা বললেন সারজিস আলম

২০২৬ জুলাই ৩০ ১৫:১৭:১৮
গোলাপগঞ্জে হামলার দাবি, যা বললেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম সিলেটের গোলাপগঞ্জে তার গাড়িবহরে হামলার অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন, হামলায় গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ অভিযোগ করেন।

পোস্টে তিনি লেখেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”

তবে সারজিস আলমের এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ছাড়া ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত, হামলাকারীদের পরিচয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তসংক্রান্ত তথ্য এখনো জানা যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে