ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

৩০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুলাই ৩০ ১৪:৩৯:১১
৩০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ার লিমিটেড-এর শেয়ার দর ৮০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে বারাকা পাওয়ার ৮.৬৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৮.০৬ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ৭.২৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি ৬.৭৫ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড ৬.৭২ শতাংশ, সায়হাম টেক্সটাইল ৬.৪৯ শতাংশ এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড ৬.১৭ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে