ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

নগদ প্রবাহ নেতিবাচক, তবে সম্পদ বেড়েছে অ্যাপেক্স ট্যানারির

২০২৬ মে ০৩ ১২:৫০:২৮
নগদ প্রবাহ নেতিবাচক, তবে সম্পদ বেড়েছে অ্যাপেক্স ট্যানারির

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ট্যানারি লিমিটেড ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কোম্পানিটির লোকসান বৃদ্ধি এবং নগদ প্রবাহে নেতিবাচক প্রবণতা দেখা গেছে, যদিও নিট সম্পদ মূল্যে উল্লেখযোগ্য উত্থান হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ৪ টাকা ৭৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৪৮ পয়সা। অন্যদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১২ টাকা ৪৬ পয়সা।

এছাড়া, আলোচ্য সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) দাঁড়িয়েছে ঋণাত্মক ৪ টাকা ৪১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ইতিবাচক ৩ টাকা ৯৬ পয়সা।

অন্যদিকে, ২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ২১৮ টাকা ১১ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৩০ টাকা ১৯ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রির পরিমাণ কমে যাওয়ায় চলতি সময়ে শেয়ারপ্রতি আয় (EPS) নেতিবাচক হয়েছে। পাশাপাশি অর্থায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নিট লোকসান আরও বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, সরবরাহকারী ও কর্মচারীদের প্রতি নগদ পরিশোধ গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত অর্থের তুলনায় বেশি হওয়ায় অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) নেতিবাচক হয়েছে।

তবে জমির পুনর্মূল্যায়নের ফলে কোম্পানির নিট সম্পদ মূল্য (NAV) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে