৩২ নারী এমপি কোটিপতি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত প্রতিনিধিদের বড় একটি অংশই উচ্চশিক্ষিত ও আর্থিকভাবে স্বচ্ছল—এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর এক বিশ্লেষণে। সংস্থাটির মতে, নির্বাচিতদের প্রায় ৬৫ শতাংশ কোটিপতি এবং ৬৩ শতাংশের বেশি স্নাতকোত্তর বা তার চেয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। মোট ৪৯ জনের মধ্যে ৩২ জনই কোটিপতি হিসেবে চিহ্নিত হয়েছেন।
টিআইবির হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের একটি বড় অংশ উল্লেখযোগ্য সম্পদের মালিক। মোট প্রার্থীর মধ্যে ৬৫ দশমিক ৩১ শতাংশের সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। এদের মধ্যে অস্থাবর সম্পদের ভিত্তিতে কোটিপতি ২৫ জন এবং স্থাবর সম্পদের ভিত্তিতে ১৪ জন রয়েছেন।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করে সংস্থাটি।
দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ৩৬ জনের মধ্যে ২৬ জন (৭২ দশমিক ২২ শতাংশ) কোটিপতি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নয়জনের মধ্যে পাঁচজন (৫৬ শতাংশ) কোটিপতি হিসেবে চিহ্নিত হয়েছেন।
এছাড়া জাগপা থেকে নির্বাচিত একজন প্রার্থীও কোটিপতি। বার্ষিক আয় বিশ্লেষণে দেখা যায়, ১০ লাখ টাকার বেশি আয় রয়েছে এমন প্রার্থী ১৯ জন, যা মোটের ৩৮ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে এই হার ৬৭ দশমিক ৯ শতাংশ। সামগ্রিকভাবে ত্রয়োদশ সংসদে সরাসরি ও সংরক্ষিত আসন মিলিয়ে মোট ২৬৯ জন কোটিপতি রয়েছেন, যা ৭৭ দশমিক ৩ শতাংশ।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও সংরক্ষিত নারী আসনের সদস্যরা এগিয়ে রয়েছেন। তাদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ স্নাতকোত্তর বা তদূর্ধ্ব ডিগ্রিধারী, যেখানে সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের ক্ষেত্রে এই হার ৫০ দশমিক ৭ শতাংশ।
সামগ্রিকভাবে সংসদের সব সদস্যের মধ্যে ৫২ দশমিক ৬৩ শতাংশ স্নাতকোত্তর বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে ২৭ শতাংশ স্নাতক, ৪ দশমিক ১ শতাংশ উচ্চ মাধ্যমিক পাস, ৪ দশমিক ১ শতাংশ স্বশিক্ষিত এবং ২ দশমিক ১ শতাংশ মাধ্যমিক পাস।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের ৪৯ জনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
সিরাজ/
পাঠকের মতামত:
- ৩২ নারী এমপি কোটিপতি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- ১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন বড় পদক—তালিকা প্রকাশ
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- নারীদের গোসলের ভিডিও ধারণ, দুই ক্রিকেটার গ্রেপ্তার
- যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
- কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি
- জ্বর কমাতে বৃষ্টি, চিকিৎসা বিজ্ঞান যা বলে
- ঋণ নিয়ে বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
- শ্রমিকদের রক্তে লেখা ইতিহাস, আজ সেই মে দিবস
- এই ৫ লক্ষণ দেখলেই সতর্ক হন
- যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম নতুন রেকর্ড
- বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর
- ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ ৩৭ দেশে
- চার দফা কমার পর ফের ঊর্ধ্বমুখী সোনা
- বিদেশ সফরে অতিরিক্ত সচিবদের জন্য নতুন বিধান জারি
- পশ্চিমবঙ্গে কে এগিয়ে, ফল ঘিরে চরম উত্তেজনা
- বাবরের ব্যাটে নতুন ইতিহাস
- মার্কেন্টাইল ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- কপারটেক ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এপেক্স স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সামিট পোর্টের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এপেক্স ট্যানারির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- এবি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- এবি ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- প্রিমিয়ার ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ন্যাশনাল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফেডারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- ওয়াটা কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রেকিট বেনকিজারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউসিবির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রেকিট বেনকিজারের ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ইন্দো-বাংলা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রূপালী ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- এনআরবিসি ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ট্রাস্ট ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শাশা ডেনিমসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইসক্রিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সোনালী পেপারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউসিবি স্টক ব্রোকারেজসহ ৪ কর্মকর্তাকে ৬৬ লাখ টাকা জরিমানা
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা
- ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সি পার্ল হোটেলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- ৩২ নারী এমপি কোটিপতি
- ১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন বড় পদক—তালিকা প্রকাশ
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- শ্রমিকদের রক্তে লেখা ইতিহাস, আজ সেই মে দিবস
- চার দফা কমার পর ফের ঊর্ধ্বমুখী সোনা








.jpg&w=50&h=35)




