ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ মে ০১ ১৫:০২:২৪
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৬-৩০ এপ্রিল) শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২৭.৪৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৭২ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯২ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২০ টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৩ টাকা ৫০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ২৫.১৯ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৮ টাকা ৬০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২২ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ২২.৫৮ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে আলিফ ইন্ডাষ্ট্রিজের ১৬.৯০ শতাংশ (২৮ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ২০ পয়সা), আলিফ ম্যানুফেকচারিংয়ের ১৬.৬৭ শতাংশ (৪ টাকা ৮০ পয়সা থেকে ৫ টাকা ৬০ পয়সা), সাফকো স্পিনিংয়ের ১৬.৬৭ শতাংশ (১৮ টাকা থেকে ২১ টাকা), জাহিনটেক্সের ১৬.২২ শতাংশ (৭ টাকা ৪০ পয়সা থেকে ৮ টাকা ৬০ পয়সা), আজিজ পাইপসের ১৬.১১ শতাংশ (৫০ টাকা ৯০ পয়সা থেকে ৫৯ টাকা ১০ পয়সা), আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ডের ১৪.৮১ শতাংশ (৫ টাকা ৪০ পয়সা থেকে ৬ টাকা ২০ পয়সা) এবং বিডি থাই ফুডের ১৩.১৯ শতাংশ (১৮ টাকা ২০ পয়সা থেকে ২০ টাকা ৬০ পয়সা)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে