ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ মে ০১ ১৫:০০:৫৬
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৬-৩০ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৪ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৭ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ডমিনেজ স্টিল। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২৮ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.০২ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের ২৪ কোটি ১ লাখ ৯০ হাজার টাকা (২.৫৫ শতাংশ), রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা (২.১৮ শতাংশ), এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৮ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকা (১.৯৭ শতাংশ), খান ব্রাদার্স পিপি ব্যাগের ১৫ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা (১.৬৮ শতাংশ), যমুনা ব্যাংকের ১৫ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা (১.৬৬ শতাংশ), ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৬৪ লাখ টাকা (১.৫৫ শতাংশ) এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৪০ লাখ টাকা (১.৫৩ শতাংশ)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে