ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন বড় পদক—তালিকা প্রকাশ

২০২৬ মে ০১ ১২:৩৫:৪৫
১০৭ পুলিশ সদস্য পাচ্ছেন বড় পদক—তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মে থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। এবার মোট ১০৭ জন পুলিশ সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশের পাশাপাশি র‌্যাবসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করা সেনা ও বিমান বাহিনীর কয়েকজন কর্মকর্তাও পদক পাচ্ছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত ঘোষণা আসেনি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পদকপ্রাপ্তদের আগামী ২ মে (শনিবার) রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেছেন ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান।

তালিকায় রয়েছেন পিবিআই, ডিএমপি, সিআইডি, র‌্যাবসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা। এতে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, পুলিশ সুপার, উপ-পুলিশ কমিশনার, পরিদর্শক, এসআই, এএসআই এবং কনস্টেবল পর্যায়ের সদস্যরা অন্তর্ভুক্ত আছেন।

পুলিশ সপ্তাহের এই পদক প্রদান অনুষ্ঠানকে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা সদস্যদের স্বীকৃতি হিসেবে দেখা হয়। তবে এবারের তালিকায় কিছু সামরিক বাহিনীর কর্মকর্তার অন্তর্ভুক্তিও আলোচনায় এসেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে