ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

২০২৬ এপ্রিল ৩০ ১৯:১৪:২২
রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি ৩১ মার্চ (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ২৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭ টাকা ৮৪ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮২ টাকা ৬৩ পয়সা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে