ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

প্রযুক্তিনির্ভর নিয়োগে ধাক্কা, এআই ভাইভা অনিশ্চিত

২০২৬ এপ্রিল ৩০ ১১:১৭:৪৯
প্রযুক্তিনির্ভর নিয়োগে ধাক্কা, এআই ভাইভা অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের মৌখিক পরীক্ষা (ভাইভা) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর মাধ্যমে নেওয়ার পরিকল্পনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এআই-ভিত্তিক ভাইভার একটি ডেমো প্রদর্শনের উদ্যোগ নেওয়া হলেও এ সংক্রান্ত নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বল্প সময়ের মধ্যে এমন পদ্ধতি চালু করা কঠিন হওয়ায় আপাতত এটি বাস্তবায়নের সম্ভাবনা কম।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন প্রযুক্তিনির্ভর পদ্ধতি চালু করতে পর্যাপ্ত প্রস্তুতি ও সময় প্রয়োজন। তাই আপাতত এআইয়ের মাধ্যমে মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসার দিকেই এগোচ্ছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান বলেন, “এআইয়ের মাধ্যমে ভাইভা নেওয়ার বিষয়ে যে সভা হওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হয়েছে। আপাতত এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩১ শতাংশ।

এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ৫৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে প্রায় ৪৮ হাজার পরীক্ষায় অংশ নেন।এর আগে ১৮ এপ্রিল এমসিকিউ পরীক্ষা চারটি ধাপে অনুষ্ঠিত হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে