ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সারা দেশের জন্য সতর্কবার্তা

২০২৬ এপ্রিল ২৯ ১৯:০৪:৫১
সারা দেশের জন্য সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের আট বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, এই সময়ে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আরও বলেন, আগামী ৪ থেকে ৫ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা থাকতে পারে। তবে আগামী ৫ মে থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে না যাওয়া, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে