ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ফজলুর রহমানের বক্তব্যের কড়া জবাব দিলেন জামায়াত আমির

২০২৬ এপ্রিল ২৮ ১৭:৩৬:০৪
ফজলুর রহমানের বক্তব্যের কড়া জবাব দিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

সংসদে নিজের বক্তব্যে ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের ভূমিকা তুলে ধরার পাশাপাশি জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এবং দলটির আমিরকে নিয়েও প্রশ্ন তোলেন। এর পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে বিরোধী দলীয় নেতা কড়া প্রতিক্রিয়া জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়। তিনি মুক্তিযুদ্ধে তার অবদানের কথা বলেছেন। কিন্তু নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদানকে খাটো করার অধিকার কাউকে দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “তিনি ব্যক্তিগতভাবে আমাকে আঘাত করেছেন। আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য—এ দাবি তিনি চ্যালেঞ্জ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারেন না। এটি সম্পূর্ণ আমার নাগরিক অধিকার।”

তিনি জোর দিয়ে বলেন, “আমি কোন দল করব বা কোন আদর্শ অনুসরণ করব, সে বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার রাষ্ট্র বা সংবিধান কাউকে দেয়নি। আমার পরিচয় নিয়ে প্রশ্ন তোলা গুরুতর অপরাধ।”

বক্তব্যের একপর্যায়ে তিনি স্পিকারের কাছে ফজলুর রহমানের বক্তব্যের আপত্তিকর অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আহ্বান জানান।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে