ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি

২০২৬ এপ্রিল ২৮ ১৭:০২:২৮
ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৭টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।

কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, এনআরবি ব্যাংক, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইউসিবি এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইউসিবি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও এনআরবি ব্যাংক প্রথম প্রান্তিক এবং বিডি থাই অ্যালুমিয়াম তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপÑ

২৯ এপ্রিল (বুধবার)

সাউথইস্ট ব্যাংকÑ দুপুর ২:৩০ টায়

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকÑ বিকাল ৩:০০ টায়

ইউসিবিÑ বিকাল ৩:০০ টায়

৩০ এপ্রিল (বৃহস্পতিবার)

এনআরবি ব্যাংকÑ দুপুর ২:০০ টায়

ন্যাশনাল ব্যাংকÑ দুপুর ২:৩০ টায়

ওয়ান ব্যাংকÑ বিকাল ৩:০০ টায়

বিডি থাই অ্যালুমিনিয়ামÑ বিকাল ৪:০০ টায়

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে