ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

১ কোটি ৮৬ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

২০২৬ এপ্রিল ২৮ ১৬:৪২:২০
১ কোটি ৮৬ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে ক্রাউন সিমেন্ট পিএলসির মোট ১ কোটি ৮৬ লাখ শেয়ারের মালিকানা হস্তান্তর সম্পন্ন হয়েছে। কোম্পানির দুইজন পরিচালক তাদের নিকটাত্মীয়দের মাঝে এসব শেয়ার হস্তান্তর করেন বলে ১৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণায় জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালক মো. আলমগীর কবির মোট ৪৬ লাখ শেয়ার তার পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে হস্তান্তর করেছেন। এর মধ্যে স্ত্রী মিসেস কামরুন নাহার পেয়েছেন ১৫ লাখ শেয়ার, ছেলে মি. রাইহানুল কবির ২৫ লাখ শেয়ার, মেয়ে মিসেস রাইসা কবির ৩ লাখ শেয়ার এবং আরেক মেয়ে মিস নুসাইবা কবির ৩ লাখ শেয়ার গ্রহণ করেছেন। তারা সবাই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার।

অন্যদিকে, কোম্পানির স্পন্সর পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোট ১ কোটি ৪০ লাখ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করেছেন। এর মধ্যে স্ত্রী মিসেস মাসুমা বেগম পেয়েছেন ১৭ লাখ ৫০ হাজার শেয়ার, মেয়ে মিসেস সাদমান সাইকা সেফা ৪০ লাখ ৮৩ হাজার ৩৩৩ শেয়ার এবং ছেলে মি. সালেহীন মুশফিক সাদাফ ৮১ লাখ ৬৬ হাজার ৬৬৭ শেয়ার গ্রহণ করেছেন। তারাও কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

সিএসইর মাধ্যমে ট্রেডিং সিস্টেমের বাইরে এসব শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে