ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জামিন পেলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা

২০২৬ এপ্রিল ২৭ ১২:০২:০৯
জামিন পেলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্ট বিভাগ-এর একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার আগাম জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, এদিন সকালে তিনি জামিন আবেদন নিয়ে সশরীরে আদালতে উপস্থিত হন।

মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল মামলাটি করেন। একই দিন আদালত সমন জারি করে ২১ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে ওই তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ২৬ মার্চ কুষ্টিয়ার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় তিনি মন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এ ঘটনায় পরবর্তী সময়ে মামলা ও আইনি প্রক্রিয়া শুরু হয়।

আদালত শুনানি শেষে আমির হামজাকে আগাম জামিন দেন, যা পরবর্তী ৮ মাস পর্যন্ত কার্যকর থাকবে বলে জানা গেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে