ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শেনজেন ভিসাধারীদের জন্য ‘লাল সংকেত’

২০২৬ এপ্রিল ২৭ ১১:৩৯:১৪
শেনজেন ভিসাধারীদের জন্য ‘লাল সংকেত’

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেছে জার্মান দূতাবাস ঢাকা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ভ্রমণকারী শেনজেন ভিসা পেয়েছেন, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে।

দূতাবাসগুলো সতর্ক করে জানিয়েছে, পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি ঘটলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে।

এ কারণে ভিসাধারীদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য এবং ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সফর সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনায় কোনো পরিবর্তন প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই জানাতে বলা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে