ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

আজ ১৯ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা

২০২৬ এপ্রিল ২৭ ১০:১৫:৫৯
আজ ১৯ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আজ সোমবার (২৭ এপ্রিল) তালিকাভুক্ত ১৯টি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বোর্ড ও ট্রাস্টি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য তাৎপর্যপূর্ণ আপডেট নিয়ে আসতে পারে।

এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬টি কোম্পানি ৩১ মার্চ সমাপ্ত সময়ের প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্যে বোর্ড সভা ডেকেছে। পাশাপাশি দুটি প্রতিষ্ঠান তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা করবে এবং একটি প্রতিষ্ঠানের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট তথ্য লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

সভায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—এপেক্স ফুটওয়্যার, হা-ওয়েল টেক্সটাইল, আজিজ পাইপ, মুন্নু ফেব্রিক্স, জিল বাংলা সুগার মিল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিক্যান্ট, বিকন ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, ই-জেনারেশন, এগ্রিকালচারাল মার্কেটিং, রংপুর ফাউন্ড্রি, মেঘনা ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট বন্ড।

উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে বাকি প্রতিষ্ঠানগুলো চলতি অর্থবছরের প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন মূল্যায়ন শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে।

এছাড়া মিউচুয়াল ট্রাস্ট বন্ড শুধুমাত্র তাদের ট্রাস্টিবোর্ডের সভা আয়োজন করছে, যেখানে সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা করা হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে