ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

এনভয় টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ এপ্রিল ২৬ ২২:৪৭:২৭
এনভয় টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৬-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৪ পয়সা।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৬ টাকা ৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬১ টাকা ২১ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে