প্রাইম ব্যাংকের সঙ্গে ওপেক ফান্ডের ৩০ মিলিয়ন ডলার চুক্তি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক পিএলসি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভলেপমেন্ট (ওপেক ফান্ড)-এর সঙ্গে ৩০ মিলিয়ন ডলারের একটি টার্ম-লোন চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ফয়সাল রহমান এবং ওপেক ফান্ডের প্রেসিডেন্ট আবদুলহামিদ আলখলিফা এই চুক্তিতে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই কৌশলগত অংশীদারিত্বের ফলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), কৃষি এবং করপোরেট খাতে ট্রেড ফাইন্যান্সিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি প্রসঙ্গে আব্দুলহামিদ আলখালিফা বলেন, বাংলাদেশের কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় এমএসএমই ও কৃষিভিত্তিক ব্যবসার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এখনো এসব খাতের অনেক প্রতিষ্ঠান ট্রেড ফাইন্যান্সিং সুবিধা পেতে সমস্যায় পড়ে।
তিনি আরও বলেন, প্রাইম ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব নতুন সুযোগ সৃষ্টি করবে, রপ্তানি বহুমুখীকরণে সহায়তা করবে এবং দেশের বেসরকারি খাতকে আরও শক্তিশালী করবে। এই ঋণ চুক্তি দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি ওপেক ফান্ডের প্রতিশ্রুতির প্রতিফলন।
প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান বলেন, ওপেক ফান্ডের সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। তিন বছর পর্যন্ত সম্প্রসারণযোগ্য এই টার্ম-লোন সুবিধা আমাদের গ্রাহকদের ট্রেড ফাইন্যান্সিং চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তখন এই সহযোগিতা অত্যন্ত সময়োপযোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওপেক ফান্ডের এই সহায়তা প্রাইম ব্যাংকের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় করেছে। এটি ব্যাংকটির সুশাসন, কার্যক্রমের স্থিতিশীলতা এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার সক্ষমতার স্বীকৃতি।
এই টার্ম-লোন সুবিধাটি প্রাইম ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে প্রদান করা হবে। প্রাথমিকভাবে ঋণের মেয়াদ এক বছর হলেও, তা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।
এই অর্থায়নের মাধ্যমে প্রাইম ব্যাংকের ট্রেড ফাইন্যান্স পোর্টফোলিও আরও শক্তিশালী হবে এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপে থাকা দেশীয় ব্যবসাগুলো প্রয়োজনীয় সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।
মামুন/
পাঠকের মতামত:
- পোশাক খাতে বড় ধস: ৪০০ কারখানা বন্ধ, ঝুঁকিতে বহু প্রতিষ্ঠান
- বজ্রপাতে ১১ জনের মৃত্যু: দেশে শোকের ছায়া
- সৌদি প্রবাসীদের বড় দুঃসংবাদ
- হাসিনাকে নিয়ে বড় টানাপোড়েন: অবস্থান বদলাচ্ছে ভারত
- নির্বাচনে ৪০ তারকা নেতা নিয়ে হয় এবার, নয় নেভার
- আজহারীর কণ্ঠ নকল করে চালানো হচ্ছিল ভয়ংকর ব্যবসা
- বজ্রপাতে শেষ তিন প্রাণ ও একটি গরু
- সালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- তথ্য অধিদপ্তরে বড় সিদ্ধান্ত, জারি হলো প্রজ্ঞাপন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- একযোগে সরকারের ১৫ প্রতিষ্ঠানে শীর্ষ পদে বড় রদবদল
- অভিযোগ বনাম পাল্টা জবাব—ঢাবিতে উত্তেজনার আগুন
- জ্বালানিতে নতুন নিয়ম—গাড়ির মালিকদের জন্য বড় সতর্কতা
- কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা পাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- প্রাইম ব্যাংকের সঙ্গে ওপেক ফান্ডের ৩০ মিলিয়ন ডলার চুক্তি
- এসির ঠাণ্ডায় বসেই হচ্ছে বড় বিপদ!
- ফজরের নামাজ পড়েই সরাসরি ধানের মাঠে এমপি
- ঢাবি ছাত্রীর মৃত্যুর রহস্য ঘিরে নতুন মোড়; সুইসাইড নোটে যা ছিল
- প্রশাসনে নতুন মুখের ঢল—একদিনেই ১৫ নিয়োগ
- শিক্ষার্থীদের আচরণ নিয়ে চরম ক্ষোভ! যা বললেন শিক্ষামন্ত্রী
- মধ্যরাতে বোরকা পরে ঢুকল ডাকাত—বৃদ্ধের সাহসেই বাঁচল প্রাণ! (ভিডিওসহ )
- অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে সরকার!
- হুইলচেয়ারে নজর কাড়ল দীপু মনির স্বামীর আগমন
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৫ কোম্পানি
- বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে শেয়ারবাজারে মিশ্র ধারা
- ২৬ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডাক্তার হয়েও নেই বাড়ি-গাড়ি—মিতুর হলফনামায় চমক
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ২ লাখ শেয়ার স্থানান্তরের সিদ্ধান্ত
- শাহজালাল ইসলামী ব্যাংকের ক্রেডিট রেটিং অপরিবর্তিত
- হাইডেলবার্গ সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- অফ-মার্কেটে বড় শেয়ার হস্তান্তরের ঘোষণা
- যুক্তরাষ্ট্রে মাদুরোর পক্ষে আদালতের চমকপ্রদ সিদ্ধান্ত
- শিক্ষক নাকি হামলাকারী; কোল টমাস অ্যালেনকে ঘিরে রহস্য
- ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার রহস্যে বড় মোড়
- রেললাইন থেকে বাবার, ঘর থেকে ছেলের মরদেহ উদ্ধার
- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- হোয়াটসঅ্যাপে মেসেজে ‘কবুল’ বললেই কি বিয়ে হয়ে যায়?
- হাক্কানি পাল্পের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ৩০ শিশুকে বাঁচিয়ে প্রাণ দিল কুকুর! কাঁদছে গ্রামবাসী
- কে অ্যান্ড কিউ এর তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইলিয়াসের অভিযোগে কড়া জবাব দিলেন সারজিস
- ন্যাশনাল পলিমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৩ এপ্রিল স্বর্ণ-রুপার নতুন রেট প্রকাশ
- ইউসিবি স্টক ব্রোকারেজসহ ৪ কর্মকর্তাকে ৬৬ লাখ টাকা জরিমানা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ২৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ভালো কোম্পানি শেয়ারবাজারে আনতে বদলাচ্ছে আইপিও নিয়ম
- সঞ্চয় হারিয়ে পথে বসেছে ৭ হাজার বিনিয়োগকারী
- ১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ
- শেয়ারপ্রতি ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- পদোন্নতির পর ওএসডি হলেন দুই বিভাগীয় কমিশনার
- রিং সাইন টেক্সটাইল কাণ্ডে ৩ নামী অডিট ফার্ম শেয়ারবাজারে নিষিদ্ধ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এশিয়া ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সালভো কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা পাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
- প্রাইম ব্যাংকের সঙ্গে ওপেক ফান্ডের ৩০ মিলিয়ন ডলার চুক্তি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৫ কোম্পানি









