ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে শেয়ারবাজারে মিশ্র ধারা

২০২৬ এপ্রিল ২৬ ১৪:৩১:২৭
বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে শেয়ারবাজারে মিশ্র ধারা

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শুরুতে (২৬ এপ্রিল) মিশ্র প্রবণতা দেখা গেছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ দুটি সূচক বৃদ্ধি পেলেও একটি সূচক সামান্য কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। তবে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতিকে তারা স্বাভাবিক হিসেবে দেখছেন। তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কিছুটা কমলেও এখনো যুদ্ধবিরতি বা স্থায়ী সমাধানের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। পাশাপাশি হরমুজ প্রণালী কিছু দেশের জন্য খুলে দেওয়া হয়েছে, যার তালিকায় বাংলাদেশও রয়েছে।

এছাড়া বর্তমানে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের শতাধিক কোম্পানির লভ্যাংশ ঘোষণার মৌসুম চলছে। বৈশ্বিক অনিশ্চয়তা এবং দেশীয় কোম্পানিগুলোর ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং যাচাই-বাছাই করে বিনিয়োগ করছেন। এর প্রভাব বাজারে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬.১৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.২০ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ১১.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬.২৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ১৭২টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৯৮২ কোটি ৪২ লাখ টাকা, যা আগের দিনের ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার তুলনায় প্রায় ৯৭ কোটি ৮০ লাখ টাকা বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২১ কোটি ৫৬ লাখ টাকার তুলনায় বেশি।

সিএসইতে মোট ২২১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৯৭টির দর বেড়েছে, ৯৬টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৬.৪৪ পয়েন্টে। আগের দিনে এই সূচক ৩৪.৯৯ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে