ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রাজপথ থেকে সংসদ: মনোনয়নে মানসুরার গল্প

২০২৬ এপ্রিল ২০ ১৫:০৯:৪২
রাজপথ থেকে সংসদ: মনোনয়নে মানসুরার গল্প

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মানসুরা আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকে তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তার রাজনৈতিক জীবনে একাধিকবার হামলার শিকার হওয়ার ঘটনাও রয়েছে। ২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের একটি মিছিলে হামলার সময় তিনি গুরুতর আহত হন। ওই ঘটনায় তার হাত ভেঙে যায় এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি এ ঘটনায় প্রতিপক্ষ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

এছাড়া ২০২৩ সালের এপ্রিল মাসেও তিনি আবার হামলার শিকার হন। ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের সামনে অবস্থানকালে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল, যা পরে মিথ্যা বলে প্রমাণিত হয়।

দলীয় নেতারা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে