ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

২০২৬ এপ্রিল ২০ ১৫:০৩:৫৮
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করা হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রার্থীদের নাম ঘোষণা করেন। মনোনয়নপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খানসহ মোট ৩৬ জন।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড চূড়ান্তভাবে ৩৬ জনকে মনোনীত করে।

এর আগে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এই বোর্ডের সভাপতিত্ব করেন তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এর মধ্যে প্রায় ৯০০ জন প্রার্থী তাদের ফরম জমা দেন, যেখান থেকে যাচাই-বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে