ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এনসিপিতে নতুনদের পদ বণ্টন, প্রকাশ তালিকা

২০২৬ এপ্রিল ২০ ১৫:০১:৩৫
এনসিপিতে নতুনদের পদ বণ্টন, প্রকাশ তালিকা

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে। নতুন যোগ দেওয়া এসব নেতাকে দলটির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের নাম ঘোষণা করেন। পরে রাতে নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে আলী আহসান জুনায়েদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার সানী আব্দুল হক, রাফে সালমান রিফাত এবং শাহরিন সুলতানা ইরা।

কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আরও অনেক নেতা, যাদের মধ্যে রয়েছেন আয়মান রাহাত, ইয়াসির আরাফাত, নাবিলা তাসনিদ, রাশেল উল ইসলাম, ড. শামীম হামিদি, সরদার আমিরুল ইসলাম, হাসান তানভীর, শাহাদাত হোসেন, আশরেফা খাতুন, এস.এম. সুইট, ওয়াহিদ আলম, তানভীর আহমেদ কল্লোল, মাজেদুল ইসলাম, ইশতিয়াক আকিব, জাহিদুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, কাজী আহনাফ তাহমিদ, তৌসিব মাহমুদ সোহান, ফারহানা শারমিন শুচি, মো. শামীম, ফারজানা আক্তার, পুষ্টিবিদ মোহাম্মাদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভূঁইয়া, আহম্মদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মো. সুয়াইব হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মো. নোমান এবং কাজী ফখরুল ইসলাম।

এনসিপিতে যোগ দেওয়ার পর রাফে সালমান রিফাত তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে তারা এক হয়েছেন। তিনি আরও বলেন, বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

নতুন এই নেতৃত্ব কাঠামোর মাধ্যমে দলটিকে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে