ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

হোয়াইট হাউস থেকে জরুরি ভাষণ; ইরান নিয়ে বিস্ফোরক তথ্য

২০২৬ এপ্রিল ০২ ০৮:৩৯:১৮
হোয়াইট হাউস থেকে জরুরি ভাষণ; ইরান নিয়ে বিস্ফোরক তথ্য

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণে ইরানকে লক্ষ্য করে চলমান সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

স্থানীয় সময় রাত ৯টায় হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে ট্রাম্প প্রথমে আর্টেমিস–২ মিশনের সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানান এবং নভোচারীদের সাহসিকতার প্রশংসা করেন।

এরপর তিনি প্রায় এক মাস ধরে চলা ইরান-সংক্রান্ত সংঘাতের বিষয়ে কথা বলেন। ট্রাম্প দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

তিনি আরও জানান, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো—বিশেষ করে ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প।

ভাষণে তিনি বলেন, ইরান বিভিন্ন দেশের ওপর হামলা চালিয়েছে, যা প্রমাণ করে যে দেশটির কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে