ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

এমপি আমির হামজাকে ৭ দিনের আল্টিমেটাম

২০২৬ এপ্রিল ০২ ০৮:১৮:৪৩
এমপি আমির হামজাকে ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে জবাব দিতে হবে। একই সঙ্গে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম প্রকাশ করতে অথবা তাদের আইনের আওতায় আনতে বলা হয়েছে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন জনসভায় মুফতি আমির হামজা দাবি করেন—কুষ্টিয়া মেডিক্যাল কলেজের কার্যক্রম বন্ধ রাখতে তাকে তিন দিনের মধ্যে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন, “পুরো কুষ্টিয়া লিখে দিলেও আমি অবস্থান পরিবর্তন করব না।”

তার এই বক্তব্য গত ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।

নোটিশে আরও বলা হয়, গত ২৭ মার্চ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসার পর দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে মুফতি আমির হামজার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে