ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

পে-স্কেল নিয়ে হাসনাতের প্রশ্ন, উত্তরে যা বললেন প্রতিমন্ত্রী

২০২৬ এপ্রিল ০১ ২৩:৩৬:০৫
পে-স্কেল নিয়ে হাসনাতের প্রশ্ন, উত্তরে যা বললেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১ এপ্রিল) সংসদের অধিবেশনে তিনি বিষয়টি উত্থাপন করেন।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। তাদের সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছে ২০১৫ সালে, অর্থাৎ গত ১১ বছরে এই খাতে আর কোনো সমন্বয় হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, এই দীর্ঘ সময়ের মধ্যে দেশে মুদ্রাস্ফীতি ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং বাস্তব আয়ে চাপ সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে বিশেষ করে প্রথম থেকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির কোনো প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে কি না এবং সরকার এ বিষয়ে কী পরিকল্পনা নিয়েছে—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান তিনি।

জবাবে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সরাসরি বেতন বৃদ্ধির বিষয়ে কিছু জানাননি। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অধীনে ইতোমধ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে এবং পরবর্তীতে এ বিষয়ে পৃথক নোটিশের মাধ্যমে বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপন করা হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে