ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

কৃষক কার্ড পেতে যেভাবে আবেদন করবেন

২০২৬ এপ্রিল ০১ ২৩:১৬:৫২
কৃষক কার্ড পেতে যেভাবে আবেদন করবেন

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতিতে কৃষির অবদান গুরুত্বপূর্ণ হলেও কৃষকদের সুরক্ষায় কার্যকর উদ্যোগের ঘাটতি দীর্ঘদিনের। এই বাস্তবতায় কৃষকদের জন্য একটি নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার—‘কৃষক কার্ড’। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা, কৃষি বিমা এবং উৎপাদিত পণ্য বিক্রির সুযোগ পাবেন।

প্রান্তিক কৃষকদের মতে, এই সুবিধাগুলো বাস্তবায়ন হলে কৃষি খাত নতুন করে গতি পাবে। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হবে।

আগামী ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে একসঙ্গে ২০ হাজার কৃষক এই সুবিধার আওতায় আসবেন। ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক—এই তিন শ্রেণির কৃষককে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং প্রত্যেকে প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

এই কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য মোট ১০ ধরনের সুবিধা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরাসরি ভর্তুকি প্রদান, ন্যায্যমূল্যে সার-বীজ-কীটনাশক সংগ্রহ, সহজ শর্তে কৃষিঋণ, শস্য ও কৃষি বিমা, সরকারি প্রণোদনা, সেচ সুবিধা, কৃষিপণ্য সরাসরি বিক্রির সুযোগ, আধুনিক যন্ত্রপাতির সহায়তা, উন্নত চাষাবাদে প্রশিক্ষণ এবং আবহাওয়ার পূর্বাভাস সেবা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ৮ বিভাগের ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে। এসব স্থানে একযোগে কার্যক্রম পরিচালিত হবে এবং টাঙ্গাইল সদর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী কার্ড বিতরণ করবেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে