ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

জামিন পেলেন আ.লীগের সাবেক এমপি

২০২৬ মার্চ ১০ ১৯:৪৪:৩২
জামিন পেলেন আ.লীগের সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলম জামিন পেয়েছেন।মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালত থেকে তিনি জামিন লাভ করেন।

জানা যায়, ওইদিন বিকেলে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিতে গেলে উপস্থিত লোকজন তাকে চিনতে পেরে বিক্ষোভ শুরু করেন। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হলে স্থানীয়রা রমনা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ শাহ আলম। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে