ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু নেপথ্য যে কারণ 

২০২৬ মার্চ ১০ ১৮:৫৮:৪১
দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু নেপথ্য যে কারণ 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। অভিযোগে জানা গেছে, অভিযুক্তরা তার দুই ছেলে— শাকের আলম ও মনির আলম।

সোমবার (৯ মার্চ) মধ্যরাত ১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় তাকে মারধর করা হয়। গুরুতর অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ মামুন বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন কালা মিয়া। তার শরীরের কয়েকটি স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানিয়েছেন, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নিয়ে প্রায়ই বাড়িতে ঝগড়া-বিবাদ করত। বিষয়টি আগে কালা মিয়ার বড় মেয়ে তাকে জানিয়েছিলেন। পরে তিনি ছেলেদের ডেকে বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। রাতে কালা মিয়াকে বেহুঁশ অবস্থায় পাওয়া যায় এবং স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় মেয়ে এলম বাহার বলেছেন, “সামান্য জমির লোভে আমার দুই ভাই বাবাকে মারধর করে হত্যা করেছে। আমি বিচার চাই।”

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে দুই ছেলের মারধরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে